শিরোনামঃ-

» বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪. জুন. ২০২৬ | রবিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্ক:
বৈশাখী যুব কল্যাণ পরিষদ এর উদ্যোগে ঈদ পূর্ণমিলনী, ম্যাগাজিন প্রকাশনা উৎসব, ফ্যামেলী ডে, র‌্যাফেল ড্র ও খেলাধুলার পুরস্কার বিতরণী এবং সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে।

রোববার (১৪ জুন) সিলেট নগরীর আলী বাহার চা বাগানে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন বৈশাখী যুব কল্যাণ পরিষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতার সিলেটের পরিচালক ও বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্ঠা আব্দুল্লাহ মো. তারিক।

Manual7 Ad Code

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ  কাপ্তান হোসেন এর সভাপতিত্বে  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বৈশাখী যুব কল্যাণ পরিষদের সভাপতি মো. সাহেদ আহমদ শান্ত।

Manual2 Ad Code

পরিষদের সহ-সাধারণ সম্পাদক আফজল হোসেন উজ্জ্বল এবং সদস্য সুস্মিতা সরকার ও ইতি রানী মালাকার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বৈশাখী যুব কল্যাণ পরিষদের উপদেষ্ঠা যথাক্রমে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, বিশিষ্ট  সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী,  যুক্তরাজ্য প্রবাসী আমির আহমদ মানিক, শাহেদ মোশারফ (কটাই মিয়া), শাহ  আলী রব, শিপন আহমদ (মদরিছ) ও  বাউল মনিবুর রহমান সরকার।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বৈশাখী যুব কল্যাণ পরিষদের সহ-সভাপতি মুক্তাতারুজ্জামান মুক্তার, মির্জা বাপ্পি, সাধারণ সম্পাদক মো. মইনুল ইসলাম ইরণ, অর্থ সম্পাদক সোহেল আহমদ রানা, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ দিপু, সহ-অর্থ সম্পাদক শিপল আহমদ, কার্যকারী সদস্য জাহেদ আহমদ, আব্দুল মুতলিব, হুশিয়ার আলী, শামিম আহমদ, উপদেষ্টা রফিক য়িয়া, রোকনে আলম চৌধুরী, কামাল আহমদ, উদাসী লাল মিয়া, রাজা মিয়া, কবি দেওয়ান মতিউর রহমান খান, সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী, রেহান আহমদ রায়হান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ ও সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে তরুণদের সৃজনশীল কাজের সাথে যুক্ত রাখা জরুরি।

বৈশাখী যুব কল্যাণ পরিষদ তরুণদের যেভাবে ঐক্যবদ্ধ করে সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করছে, তা সত্যিই অনুকরণীয়।

ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে স্থানীয় সুপ্ত প্রতিভাদের যেমন বিকাশের পথ তৈরি হয়েছে, তেমনি খেলাধুলার আয়োজন যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে দারুণ ভূমিকা রাখবে।

Manual8 Ad Code

এই ধরণের পারিবারিক মিলনমেলা আমাদের যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলিয়ে আত্মীয়তার বন্ধনকে নতুন করে সতেজ করে তোলে।

বক্তারা আরও বলেন, সামাজিক উন্নয়ন ও যুবসমাজের মেধা বিকাশে বৈশাখী যুব কল্যাণ পরিষদ দীর্ঘ দিন ধরে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।

তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ ধারার সংস্কৃতি এবং খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এই সংগঠনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

Manual4 Ad Code

বক্তারা বলেন, বৈশাখী যুব কল্যাণ পরিষদ আগামীতে ও দেশ জাতি,  সামাজিক, মানবিক, সমাজসেবামূলক কার্যক্রম এবং এলাকার উন্নয়ন ও কল্যাণে আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ বৈশাখী যুব কল্যাণ পরিষদের ম্যাগাজিন ‘প্রত্যাশা’-এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে মেধা ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অতিথিদের সংবর্ধনা প্রদান এবং বিশিষ্ট  শিল্পীবৃন্দের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930