শিরোনামঃ-

» পূবালী ব্যাংকের এন আই এ্যাক্ট মামলা সাজাপ্রাপ্ত আসামী চৌধুরী শামীম হামিদ জেল হাজতে

প্রকাশিত: ২৫. মে. ২০২৪ | শনিবার

Manual3 Ad Code

ডেস্ক নিউজঃ

পূবালী ব্যাংকের দায়েরকৃত মামলায় সাজাপ্রাপ্ত সিলেটের ব্যবসায়ী চৌধুরী শামীম হামিদকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual1 Ad Code

শনিবার (২৫ মে) আদালতের মাধ্যমে এয়ারপোর্ট থানা পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করে। এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটায় মার্লিন বিল্ডার্স (প্রাঃ) লিমিটেড এর এমডি চৌধুরী শামীম হামিদকে তাঁর জালালাবাদ আবাসিক এলাকার বাসা থেকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, পূবালী ব্যাংক লিমিটেড দরগা গেইট শাখা সিলেট থেকে মার্লিন বিল্ডার্স (প্রাঃ) লিমিটেড এর নামে ২৩ কোটি টাকা ঋণ গ্রহণ করেন চৌধুরী শামীম হামিদ।

Manual6 Ad Code

এই অর্থ ব্যয় করে তিনি সিলেট শহরের সুবিদ বাজারে এবং নগরীর আখালিয়া সুরমা গেইটে ব্যাংকে বন্ধককৃত ভূমির উপর বেশ কয়েকটি আবাসিক ভবন নির্মাণ করেন।

ব্যাংক কর্তৃপক্ষ তাকে কিস্তির টাকা পরিশোধের জন্য বারবার চাপ দিলেও তিনি তা পরিশোধে ব্যর্থ হন। পরে তাঁর বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে ২টি এবং এন আই এ্যাক্ট-এ পৃথক ৬টি মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ।

মামলার দীর্ঘ শুনানী শেষে সম্প্রতি ৩টি মামলায় রায় ঘোষনা করেন, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ দিদার হোসেন।

Manual1 Ad Code

রায়ে চৌধুরী শামীম হামিদকে দিগুন জরিমানা সহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

এ প্রেক্ষিতে এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার (২৪ মে) রাতে তাঁকে গ্রেফতার করে।

শনিবার (২৫ মে) আদালতের মাধ্যমে চৌধুরী শামীম হামিদকে জেলা হাজতে প্রেরণ করা হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩২৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30