শিরোনামঃ-
- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ট্রাকে থাকা পাথরের নিচ থেকে আনুমানিক ২০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার; আটক ২
প্রকাশিত: ১৪. জুন. ২০২৪ | শুক্রবার
স্টাফ রিপোর্টারঃ
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ট্রাকে থাকা পাথরের নিচ থেকে আনুমানিক ১১ লক্ষ ৭৬ হাজার টাকার ২০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার, ২ (দুই) চোরাকারবারি আটক।
অফিসার ইনচার্জ, শাহপরাণ (রহঃ) থানা এর সার্বিক দিক নির্দেশনায়, অদ্য শুক্রবার (১৪ জুন) দুপুর অনুমান ১২টা ৫ মিনিটের সময় এসআই (নিঃ) মো. আব্দুল আজিজ এবং এএসআই(নিঃ)/কাজী পনির আহমদ সঙ্গীয় ফোর্স সহ শাহপরাণ (রহঃ) থানা এলাকায় ডিউটিতে নিয়োজিত থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সিলেট জেলার হরিপুর এলাকা থেকে উপরে পাথর দিয়ে ভিতরে ভারতীয় চিনি সিলেট শহরের দিকে আসছে।
উক্ত সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইট বাইপাস, সিলেট-তামাবিল মহাসড়কে বর্নিত অফিসার ফোর্স নিয়ে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে, অনুমান দুপুর ১২টা ১৫ মিনিটে সিলেট শহরের দিকে আসা একটি ট্রাককে থামানোর জন্য সিগন্যাল দিলে ট্রাকটি সিগন্যাল অমান্য করে দ্রুতবেগে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ট্রাকটির পিছু ধাওয়া করে ট্রাক সহ এর ভিতর থাকা বর্নিত ২ জন ব্যক্তিকে আটক করে তাঁদের শরীর ও গাড়ি তল্লাশী করেন।
তল্লাশীকালে আটককৃত ব্যক্তিদের হেফাজতে থাকা ক) ১টি হলুদ ও নীল রঙ্গের ট্রাক যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৯, যার চেচিস নং- MAT3950 2012R20428, ইঞ্জিন নং- B591451081H63724260, এর ভিতরে থাকা পাথরের নিচে (পাথরের স্তর অনুমান ৩ ইঞ্চি হবে) ত্রিপল দিয়ে মোড়ানো কথিত ভারতীয় ২০০ (দুইশত) বস্তা চিনি, প্রত্যেক বস্তার গায়ে ইংরেজিতে WHITE CRYSTAL SUGAR OF ORIGIN INDIA, DOUBLE SULPHI TATION, SHRI DUTT INDIA PRIVATE LIMITED সহ আরো অনেক ইংরেজি শব্দ লেখা আছে।
প্রতি বস্তায় অনুমান ৪৯ (উনপঞ্চাশ) কেজি করে (৪৯×২০০)=৯৮,০০/- (নয় হাজার আটশত) কেজি ভারতীয় চিনি, প্রতি কেজি চিনির আনুমানিক বাজার মূল্য ১২০/- টাকা করে সর্বমোট মূল্য (৯৮০০×১২০)=১১,৭৬,০০০/-(এগারো লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা, খ) ১টি Symphony Analock মোবাইল সেট, যার ভিতরে একটি সিম রয়েছে, যা আসামী ১। মো. সালাউদ্দিন (২৮) এর ব্যবহৃত, ক) নং ক্রমিকে বর্ণিত আলামতসমূহ ধৃত আসামী ১। মো. সালাউদ্দিন (২৮), পিতা- দুরুল হুদা, সাং-বেলপুকুরিয়া, ডাক-জামিরা, থানা-বেলপুকুর, জেলা-রাজশাহী (ড্রাইভার), ২। মো. মহাশিন (২৪), পিতা-মৃত আফাজ উদ্দিন, সাং-বহরমপুর, পোষ্ট-দূর্গাপুর, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহী (হেলপার) দ্বয় এর হেফাজত হতে উদ্ধারপূর্বক শুক্রবার (১৪ জুন) ৪টা ১৫ মিনিটের সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন।
উক্ত বিষয়ে শাহপরাণ (রহঃ) থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯৮ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- গ্রাহকের সাথে প্রতারণা; ভিশন ইলেকট্রনিক্স’কে ভোক্তার জরিমানা
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার
- নৃশংস খুনের শিকার সাত্তার-সুরাইয়া দম্পতির বাসায় প্রবাসী কল্যাণমন্ত্রী
- রায়নগরে নিহত দম্পতির স্বজনদের সমবেদনা জানালেন খন্দকার মুক্তাদির
- অপরাধীদের শাস্তি না হওয়ায় খুন ধর্ষণ বেড়েই চলছে : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ


