- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» কারাগার থেকে মুক্তি পেলেন মহানগর বিএনপি নেতা মন্তাজ মিয়া
প্রকাশিত: ১৮. মার্চ. ২০২৪ | সোমবার
ডেস্ক নিউজঃ
সিলেট মহানগর বিএনপির ১১নং ওয়ার্ড শাখার সহ সভাপতি মাহবুবুর রহমান মন্তাজ মিয়া দীর্ঘ দিন কারাগারে বন্দী থাকার পর সোমবার (১৮ মার্চ) বিকাল ৫টার সময় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারা ফটকে ১১নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বিএনপির এই নেতাকে বরণ করে নেন।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জেলগেটে এক প্রতিক্রিয়ায় মাহবুবুর রহমান মন্তাজ মিয়া বলেন, হামলা, মামলা দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি থেকে বিচ্যুত করা যাবে না।
বিগত একতরফা নির্বাচনে কেউ যায়নি, জনগন নির্বাচন বর্জন করেছে। তিনি কারাগারে আটক সকল নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। বিশেষ করে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানকে আদালত সকল মামলায় জামিন দিলেও ভিন্ন একটি মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার জামিন দেওয়া হয়নি, আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদ, সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আবু সাঈদ মোঃ তায়েফ, সহ সভাপতি জাহিদ খান গুলসান, বিএনপি নেতা মালেক আহমদ, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য সাহেদ আহমদ, বিএনপি নেতা কয়েস আহমদ, ইনতাজ আহমদ, সেলিম আহমদ, আরিফ চৌধুরী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য ইছহাক আহমদ, এনামুল কবির, জেলা ছাত্রদল সহ সভাপতি কামরান আহমদ, যুগ্ম সম্পাদক সামাদ আহমদ প্রমুখ।
সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান-কে সকল মামলার জামিন দেওয়া হলে ভিন্ন আরেকটি মামলায় গ্রেফতার দেখিয়ে জামিন না দিলে তাৎক্ষণিক ছাত্রদলের নেতাকর্মীরা কারাগারের সামনে প্রতিবাদ স্বরুপ গণ ইফতারের আয়োজন করেন।
এ সময় ছাত্রদলের নেতৃবৃন্দ কারাগারে আটক ফজলে রাব্বি আহসানসহ সকল নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।
এ সময় টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান বিএনপির নেতা শফিক আহমদ জামিন পেয়ে বেরিয়ে এলে শত শত নেতাকর্মী তাকে বরন করে নেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭৮ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- গ্রাহকের সাথে প্রতারণা; ভিশন ইলেকট্রনিক্স’কে ভোক্তার জরিমানা
- রায়নগরে ট্রিপল মার্ডারের সুষ্ঠ তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবি
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার
- সিলেটে স্কুলছাত্র রিফাত হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন


