শিরোনামঃ-

» মহান শহীদ দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির আলোচনা সভা

প্রকাশিত: ২০. ফেব্রুয়ারি. ২০২৪ | মঙ্গলবার


Manual7 Ad Code

ডেস্ক নিউজঃ

Manual8 Ad Code

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমিতির সাবেক সভাপতি এম ই ইকবালুর রহমান, সমিতির সহ সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী এডভোকেট, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম রিপন, সিনিয়ন আয়কর আইজীবী সিরাজুল হোসেন আহমদ, সদস্য আয়কর আইনজীবী বিধুভূষণ ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম এডভোকেট, প্রফেসর ঋষিকেশ ধর, আয়কর আইনজীবী মোঃ কামাল আহমদ, আয়কর আইনজীবী ইফতিয়াক হোসেন মঞ্জু, আয়কর আইনজীবী সৈয়দ আব্দুল হামিদ, এডভোকেট মুস্তাকিম আহমদ কাওছার, আয়কর আইনজীবী মখলিছুর রহমান, আয়কর আইনজীবী মওদুদ আহমদ, আয়কর আইনজীবী আ স ম মুবিনুল হক শাহীন, আয়কর আইনজীবী আসাদুর রহমান তারেক প্রমুখ।

Manual3 Ad Code

সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার হলো ৫২’র ভাষা আন্দোলন। সেই থেকে দেশ-মাতৃকার আন্দোলনে এদেশের মানুষ বহুবার রক্ত দিয়েছেন। ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তারা আরো বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমাদেরকে অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে। সভায় বক্তারা উচ্চ আদালত সহ সর্বক্ষেত্রে বাংলা ভাষা চালুর জোর দাবী জানান।

সভায় বক্তারা মহান শহীদ দিবসে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, সমিতির আয়কর আইনজীবী মুস্তাকিম আহমদ কাওছার।

Manual3 Ad Code

গীতা পাঠ করেন প্রফেসর ঋষিকেশ ধর।

আলোচনা সভায় অন্যান্য আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৩১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031