- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
- সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ
- টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- সিলেট মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
» ব্যাটারি চালিত যানবাহনের মটর-ব্যাটারি খুলে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করুন : সংগ্রাম পরিষদ
প্রকাশিত: ১৫. ফেব্রুয়ারি. ২০২৪ | বৃহস্পতিবার
ডেস্ক নিউজঃ
সিলেট মহানগর ট্রাফিক পুলিশ কর্তৃক ব্যাটারি চালিত যানবাহনের মটর-ব্যাটারি খুলে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার,ব্যাটারি চালিত যানবাহন আটক-হয়রানির- চাঁদাবাজি বন্ধ ও লাইসেন্স প্রদানের দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আম্বরখানাস্হ সংগঠনের কার্যালয়ের সামনে জমায়েত শেষে হাজার হাজার শ্রমিকের বিক্ষোভ মিছিল বের হয়ে শহিদমিনারের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর আহ্বায়ক আবু জাফর ও রিকশা-ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগ্রাম পরিষদের সহ-সভাপতি শহীদ মিয়া, ইয়াছিন আহমদ, আনোয়ার হোসেন, মোহসিন আহমদ, মনজুর আহমদ, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, ৫নং ওয়ার্ড কমিটির সভাপতি ইউসুফ আলী, ৬নং ওয়ার্ড তুহিন আহমদ, ৮নং ওয়ার্ড সভাপতি বিলাল আহমদ, ৯নং ওয়ার্ড সভাপতি আমির হামজা, ১০নং এর জামাল উদ্দিন, ১৪নং ওয়ার্ড এর মিজান রহমান, ১৭নং ওয়ার্ড এর তাজুল ইসলাম, ২০নং ওয়ার্ডের টুনু বাবু, ২৫নং ওয়ার্ড আসলাম উদ্দিন, ৩০নং ওয়ার্ড এর অভি ইসলাম, ৩৭নং ওয়ার্ড সভাপতি টুকেরবাজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বিমানবন্দর শাখার সভাপতি সেলিম আহমদ, দিনাজ আহমদ প্রমূখ।
প্রতিনিধি সভায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সিলেট মহানগর ট্রাফিক কর্তৃপক্ষ ব্যাটারি চালিত যানবাহন আটক করে ব্যাটারি-মটর খুলে নেওয়ার সিদ্ধান্তের ফলে নগরীর প্রায় ২০ হাজার ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।
সারাদেশে যখন স্বাভাবিক ভাবেই ব্যাটারি চালিত যানবাহন চলছে তখন সিলেট নগরীর ট্রাফিক কতৃপক্ষের এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। সরকারও ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানে একটি খসড়া নীতিমালা তৈরি করেছেন। বক্তারা বলেন সিলেট নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট এমনিতেই ব্যাটারি চালিত যানবাহন শ্রমিকরা এড়িয়ে চলে। নগরীর যানজটের জন্য কোনভাবেই ব্যাটারি চালিত যানবাহন দায়ি নয়।
তাছাড়া পরিবেশ বান্ধব, স্বল্প ভাড়া বাহন হিসেবে নাগরিক জীবনেও এর প্রভাব রয়েছে।
বক্তারা অবিলম্বে, সংগ্রাম পরিষদের সংশোধনী প্রস্তাব গ্রহণ করে “প্রস্তাবিত থ্রী হুইলার ও সমজাতীয় মোটরযানের স্ষ্ঠুু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমাল-২০২১” এর দ্রত চুড়ান্ত ও কার্যকর করা এবং এর আলোকে ব্যাটারি চালিত যানবাহনের দ্রত নিবন্ধন, রুট পারমিট এবং লাইসেন্স প্রদান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা, দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে বিআরটিএ কতৃক লাইসেন্স প্রদানের আগ পর্যন্ত ব্যাটারি চালিত যানবাহনের হয়রানি-উচ্ছেদ বন্ধ, রেকার বিল পূর্বের মতো ৫শত টাকা করা, সিলেট মহানগর ট্রাফিক কতৃপক্ষ কর্তৃক ব্যাটারি চালিত যানবাহন আটক করে ব্যাটারি-মটর খুলে ফেলার সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৮৫ বার
সর্বশেষ খবর
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
- সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি
- ১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- নিজ নিজ দায়িত্ব আন্তরিকভাবে পালনের আহ্বান ইসকন সিলেটের বিভাগীয় সভায়


