- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» সিলেটে চাঁদাবাজির অভিযোগে বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান ব্যবসায়ীদের
প্রকাশিত: ০৫. ফেব্রুয়ারি. ২০২৪ | সোমবার
ডেস্ক নিউজঃ
সিলেট ব্যবসায়ী সমিতির আওতাভুক্ত সিলেটের প্রধান বাণিজ্যিক এলাকা কালিঘাট, লালদিঘীরপাড়, আমজাদ আলী রোড, মহাজনপট্টি, চাউল বাজার ও ডাক বাংলা রোড-এ কতিপয় সন্ত্রাসী কর্তৃক আইন-শৃঙ্খলা বাহিনীর যোগসাজশে চাঁদাবাজির অভিযোগে সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকীর হাতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজে, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদ ও সিলেট জেলা ট্রাক-পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, সিলেট ট্রেড সেন্টার ভেজিটেবল মার্কেট, হাজী নওয়াব আলী সবজি মার্কেট ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমেদ, সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো: জিয়াউল হক, সাধারণ সম্পাদক হাজী মো: দিলওয়ার হোসেন, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল গফ্ফার মিন্টু, সাধারণ সম্পাদক কাউন্সিলর আলহাজ¦ নজরুল ইসলাম মুনিম, সিলেট জেলা ট্রাক-পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: দিলু মিয়া, কার্যকরী সভাপতি আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সিলেট ট্রেড সেন্টার ভেজিটেবল মার্কেটের সভাপতি মো. ছাদ মিয়া, সাধারণ সম্পাদক মো: রাজু আহমদ, হাজী নওয়াব আলী সবজি মার্কেটের সভাপতি আলহাজ¦ মো: আবুল হোসাইন, সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির সদস্য সৈয়দ জাহিদ উদ্দিন, কালীঘাটের বিশিষ্ট ব্যবসায়ী মো: আব্দুল বাছিত জায়গীরদার, আব্দুল জলিল, মো: খালেদ হোসেন, মো: জেবুল আহমদ, মো: সাহেদুল আম্বিয়া চৌধুরী, মো: রহমত মিয়া, ট্রাক শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জুলহাস হুসেন বাদল প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদানে অংশ নেন।
স্মারকলিপি উল্লেখ করেন বলেন, সিলেটের বৃহত্তম ও প্রাচীন এ পাইকারী বাজার থেকে সমগ্র সিলেট বিভাগে ট্রাক, পিকআপ ও অন্যান্য যানবাহনের মাধ্যমে পণ্য সরবরাহ হয়ে থাকে এবং সিলেট জেলার বিভিন্ন রাস্তাঘাটে ও বাজারে, চাঁদাবাজি, লুটপাঠ, মারধর করে মালামাল ছিনিয়ে নিয়ে যায় দৃষ্টকৃতি সন্ত্রাসীরা। যানবাহন ও ব্যবসায়ীদের নিকট হতে এরকম চাঁদাবাজি বন্ধ করতে না পারলে তা পণ্য সরবরাহ, দ্রব্যমূল্য ও বাজার ব্যবস্থার উপর মারাত্মক প্রভাব পড়বে। গুরুত্বসহকারে বিবেচনা করে ব্যবসায়ী ও জনসাধারণের জান-মালের নিরাপত্তার স্বার্থে এবং সরকার নির্দেশিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষে আগামী ৭ দিনের মধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অন্যথায় ব্যবসায়ী ও সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডব্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ উক্ত আন্দোলন একমত পোষণ করেছেন এবং যেকোন কঠোর কর্মসূচী দিতে বাধ্য হইবে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৯৬ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- গ্রাহকের সাথে প্রতারণা; ভিশন ইলেকট্রনিক্স’কে ভোক্তার জরিমানা
- রায়নগরে ট্রিপল মার্ডারের সুষ্ঠ তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবি
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার
- সিলেটে স্কুলছাত্র রিফাত হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন


