শিরোনামঃ-
- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ
- সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
- ইমদাদ হোসেনল চৌধুরীর মধ্যস্থতায় মাউন্ট এডোরা হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামাজিক নিষ্পত্তি
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
» দেশীয় অস্ত্র সহ ৩ জন ডাকাত গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ
প্রকাশিত: ০৪. জানুয়ারি. ২০২৪ | বৃহস্পতিবার
স্টাফ রিপোর্টারঃ
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জালালাবাদ থানার এসআই মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান ডিউটি করাকালীন রাত ২টা ৩০ মিনিটের সময় তেমুখী পয়েন্টে অবস্থানকালীন সময়ে সংবাদ পান যে, জালালাবাদ থানাধীন টুকেরবাজার ব্রীজের পূর্ব পার্শ্বে শাহপুরগামী রাস্তার মুখে অপেক্ষাকৃত অন্ধকারাচ্ছন্ন স্থানে দুইটি সিএনজি অটোরিক্সায় কতিপয় ডাকাত দল অবস্থান করতঃ ডাকাতির প্রস্তুতি গ্রহণ সহ ডাকাতির পরিকল্পনা করছে।
উক্ত বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত ডিআইজ পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম এর দিক-নির্দেশনায়, সহকারি পুলিশ কমিশনার (জালালাবাদ) থানা কামরুল ইসলাম, অফিসার ইনচার্জ (জালালাবাদ থানা) মোহাম্মদ মিজানুর রহমান এবং ওসি (তদন্ত) আবু খালেদ মামুনের সার্বিক তত্ত্বাবধানে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সিএনজি অটোরিক্সা রেখে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আসামী ১। হাসান আলী (২৪), পিতা-আক্রাম আলী, মাতা- রাশমিনা বেগম, সাং- আলীনগর ভাটিপাড়া, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে- নোয়াপাড়া, বড়বাড়ী, লন্ডন প্রবাসী মনোয়ারা বেগমের বাড়ির ভাড়াটিয়া, থানা-জালালাবাদ, জেলা- সিলেট, ২। দুলাল মিয়া (২৮), পিতা- মৃত মজর আলী, মাতা- লালই বেগম, সাং-রায়েরগাঁও, (শিবেরবাজার) পশ্চিমপাড়া, ইসলাম উদ্দিনের বাড়ি, থানা-জালালাবাদ, জেলা- সিলেট, ৩। কয়েছ আহমদ (২২), পিতা- মল্লিক মিয়া, মাতা- মিনা বেগম, সাং- নলকট, বাদাঘাট কলেজের পিছনে, থানা- জালালাবাদ, জেলা- সিলেটকে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগীতা আটক করতে সক্ষম হন।
ঐ সময় অপর একটি অজ্ঞাত নামা সিএনজি অটোরিক্সায় থাকা তাহাদের সহযোগী পলাতক উজ্জ্বল (২৬), পিতা-ইদ্দিছ মিয়া প্রকাশ ডেঙ্গু মিয়া, বর্তমান ঠিকানা- আখালিয়া নোয়াপাড়া, বড়বাড়ী হানিফের কলোনী, থানা-জালালাবাদ, জেলা-সিলেট সহ সহ অজ্ঞাতনামা আরো ৪ জন আসামী দেশীয় অস্ত্র-শস্ত্র সহ তাঁদের বহনকারী সিএনজি অটোরিক্সাযোগে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদপূর্বক আলামতসমূহ পুলিশি হেফাজতে নেয়া হয়।
উপস্থিত লোকজনের সম্মুখে আটক আসামীদের জিজ্ঞাসাবাদ করলে আসামীরা ডাকাতির চেষ্টার ঘটনার কথা স্বীকার করে এবং তাঁদের সহযোগী অন্যান্য ডাকাতগণ ঘটনাস্থল হতে দৌড়ে পালিয়ে যাওয়ার বিষয়টিও স্বীকার করে।
ঐসময় পুলিশ ঘটনাস্থল হতে ধৃত আসামীদের বহনকারী সিএনজি অটোরিক্সা তল্লাশী করে উক্ত সিএনজি অটোরিক্সার অভ্যন্তরে পিছনের অংশে ১টি পুরাতন সাদা রংয়ের তোয়ালে দিয়ে মোড়ানো অবস্থায় (ক) ১টি BOLT CUTTER, (খ) ১টি রামদা, (গ) ১টি রামদা, (ঘ) ১টি লোহার পাইপ, (ঙ) ১টি ধারালো চাক, (চ) ১টি পুরাতন সিএনজি অটোরিক্সা, উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
উক্ত ঘটনায় ধৃত এজাহারনামীয় ৩ জন সহ পলাতক আরো ১ জন আসামী এবং অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করলে জালালাবাদ থানার মামলা নং-০২, তাং-০৪/০১/২০২৪খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০ রুজু করা হয়। আটক আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৬ বার
সর্বশেষ খবর
- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেটে সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর; থানায় অভিযোগ
- গ্রাহকের সাথে প্রতারণা; ভিশন ইলেকট্রনিক্স’কে ভোক্তার জরিমানা
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার




