- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» সিলেট জেলা আইনজীবী সমিতির অভ্যন্তরীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০২৩ | শনিবার
দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম : এডভোকেট অশোক পুরকায়স্থ
ডেস্ক নিউজঃ
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকায়স্থ বলেছেন, স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। তাই সবাইকে নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে।
তিনি শনিবার (১৮ নভেম্বর) সকালে নগরীর মেন্দিবাগস্থ আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের ইনডোর স্টেডিয়ামে সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২৩ ইংরেজি সনের অভ্যন্তরীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আজকের এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে নিয়মিতভাবে খেলাধুলা আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। পরে তিনি বেলুন উড়িয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন।
সমিতির সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মো. মতিউর রহমান ও সহ সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট তানভীর আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সুহেল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সভাপতি এডভোকেট সামছুল হক, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল, এডভোকেট ফজলুল হক সেলিম, সমিতির কার্যানির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক (১) এডভোকেট সলমান উদ্দিন, যুগ্ম সম্পাদক (২) এডভোকেট সাইফুর রহমান, সহ সম্পাদক এডভোকেট নাদিম রহমান, এডভোকেট তোফায়েল আহমদ, সমিতির সদস্য এডভোকেট ইউসুফ খান, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট ছালেক আহমদ, এডভোকেট আজাদ আহমদ, এডভোকেট মেহেদী হাসান সজল, এডভোকেট আবু তাহের, এডভোকেট জিয়াউল হক মোস্তাক, এডভোকেট বিজিত লাল তালুকদার, এডভোকেট হানিফ আহমদ, এডভোকেট ইয়ামিন চৌধুরী, এডভোকেট আজিম উদ্দিন, এডভোকেট সুমিত শ্যামপল, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট জুবায়ের বখত, এডভোকেট তাজ রীহান জামান সহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৪২ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- অ্যাড. রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- রায়নগরে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনে সংবাদ সম্মেলন; সুষ্ঠু তদন্ত, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবী
- তদন্তের দাবি বাদীর; ছাতকে হত্যা মামলার আসামি স্বাস্থ্যকর্মী কারাগারে এক মাসের ছুটি মঞ্জুর নিয়ে ছাতক ও সুনামগঞ্জের প্রশাসনে টানাপোড়েন


