- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
» নেতাকর্মীদের গ্রেফতার ও বাসা-বাড়ীতে তল্লাশী : সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা
প্রকাশিত: ০৫. নভেম্বর. ২০২৩ | রবিবার
ডেস্ক নিউজঃ
চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বানচাল করতে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার এবং বাসা-বাড়ীতে তল্লাশীর নামে পুলিশী হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে আটককৃত নেতাকর্মীদের মুক্তি ও বাসা-বাড়ীতে তল্লাশীর নামে হয়রানী বন্ধের দাবী জানান তারা।
রবিবার (৫ নভেম্বর) রাতে এক যৌথ বিবৃবিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, চলমান গণতন্ত্র পুনরদ্ধার আন্দোলন দমিয়ে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীকে বিরোধী মত দমনে কঠোর ভাবে ব্যবহার করা হচ্ছে। প্রতিদিনই দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বাসা-বাড়ীতে তল্লাশীর নামে পুলিশী হয়রানী চলছে।
এরই ধারবাহিকতায় জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রব্বানী, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সাবেক ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল কবির চৌধুরী সোহেল, ১০নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক সোহেল আহমদ, ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আলী হোসেন মুক্তার, শুকুর আলী, যুবদল নেতা সোহেল মিয়া, ছাত্রদল নেতা সাব্বির আহমদ পাটোয়ারীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া ৫নং ওয়ার্ড সভাপতি সাদিকুর রহমান সাদিক ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের বাড়ীতে তল্লাশীর নামে পুলিশী হয়রানী চালানো হয়েছে।
পুলিশের তল্লাশী থেকে বাদ যাচ্ছেনা বিএনপি অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান। অনেক নেতাকর্মীদের বাসা-বাড়ীতে গিয়ে পুলিশ সদস্যরা খারাপ আচরণ করেছে। তারা পরিবারের নারী ও শিশু সদস্যদের আতঙ্কিত করছে। যা আইন ও মানবাধিকারের সম্পূর্ণ লংঘন।
তারা বলেন, হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে চলমান আন্দোলন বন্ধ করা যাবেনা। অবিলম্বে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। বাসা-বাড়ী ও ব্যবসা-প্রতিষ্ঠানে তল্লাশীর নামে পুলিশী হয়রানী বন্ধ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যদের সরকার দলের লাঠিয়াল বাহিনীর ভুমিকা থেকে সরে আসার আহ্বান জানান তারা।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৩৪ বার
সর্বশেষ খবর
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- অ্যাড. রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- রায়নগরে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনে সংবাদ সম্মেলন; সুষ্ঠু তদন্ত, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবী
- তদন্তের দাবি বাদীর; ছাতকে হত্যা মামলার আসামি স্বাস্থ্যকর্মী কারাগারে এক মাসের ছুটি মঞ্জুর নিয়ে ছাতক ও সুনামগঞ্জের প্রশাসনে টানাপোড়েন


