- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
- নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম ‘ব্যবসায়ীরা নিলেন কিউ আর কোড’
- সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন বৃহস্পতিবার
- বি.কে.এম সিলেট মহানগর শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত
- সিলেটে বাণিজ্যমেলা শান্তিপূর্ণভাবে সফলে বাণিজ্যমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
» দক্ষিণ সুরমায় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন
প্রকাশিত: ১৭. সেপ্টেম্বর. ২০২৩ | রবিবার
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেটের দক্ষিণ সুরমায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল-শোভাযাত্রা, আলোচনা সভা ও তিন দিনব্যাপী উন্নয়ন মেলা।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফিতা কেটে উন্নয়ন মেলার উদ্বোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মেলার স্টল পরিদর্শন করেন।
উন্নয়ন মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়ের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সুত্রধর, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েছ আহমদ, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, কামালবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছাড়াও সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মইনুল ইসলাম ও গীতা থেকে পাঠ করেন ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিতা চৌধুরী।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৩০৯ বার
সর্বশেষ খবর
- সিলেটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বাণিজ্যমন্ত্রী
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
- ফুলেল শুভেচ্ছায় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করল সিলেট জেলা ও মহানগর যুবদল
- সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন
- সিলেটে নাজিরেরগাঁও জামেয়ায় তামাদ্দুনিক প্রতিযোগিতার উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
- সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি
- ১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত
- সিলেটে এহছানুল হক তাহের সহ সকলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা
- নিজ নিজ দায়িত্ব আন্তরিকভাবে পালনের আহ্বান ইসকন সিলেটের বিভাগীয় সভায়


