শিরোনামঃ-

» পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ২২ সেপ্টেম্বর বিভাগীয় সমাবেশ সফল করুন

প্রকাশিত: ১৬. সেপ্টেম্বর. ২০২৩ | শনিবার

Manual3 Ad Code

ডেস্ক নিউজঃ
পর্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করার লক্ষ্যে ২২ সেপ্টেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিকাল ৩টায় বিভাগীয় সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

সিলেট বিভাগীয় সংহতি সমাবেশ সফলের লক্ষ্যে শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে বিভিন্ন গণ সংগঠন সমূহের সাথে  এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন, সিলেট এর যুগ্ম আহবায়ক একে শেরাম এর সভাপতিত্বে ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন, সিলেট এর সদস্য সচিব, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টি জেলা সভাপতি আরিফ মিয়া, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন সিলেট এর যুগ্ম আহ্বায়ক ও ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি কমরেড সিকান্দর আলী, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন, সিলেট এর যুগ্ম আহ্বায়ক, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সিলেট জেলা বাসদ (মার্কসবাদী) আহ্বায়ক উজ্জল রায়, গণতন্ত্রী পার্টি সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাম্যবাদী দলের সম্পাদক ব্রজ গোপাল,জাসদ জেলা সাধারণ সম্পাদক কেএ কিবরিয়া চৌধুরী,সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, বাংলাদেশ আদিবাসী ফোরামের নারায়ন কুর্ম্মী, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক দেবব্রত রায় দিপন, ডাব্লিউজেএস এর নিপুণ রিছিল, যুবমৈত্রী জেলা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেল, গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনের মহীতোষ দেব মলয়, শ্রমিক কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি মুখলেছুর রহমান, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বিশ্বজিৎ শীল, ছাত্র ইউনিয়নের অভ্রভেদী সন্দীপ, যুবমৈত্রীর বিজয় করিম, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী আফজাল হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের শফিকুল ইসলাম কাজল প্রমূখ।

Manual6 Ad Code

সভায় নেতৃবৃন্দ, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিভাগীয় সংহতি সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ৩১৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930