শিরোনামঃ-

» ৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ১৬. জুন. ২০২৬ | মঙ্গলবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বরাবরে স্মারকলিপি প্রদান করেন, সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৬ জুন) বিকালে সংগঠনের পক্ষ থেকে এই দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সহ-সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, মো. মুছলেহ উদ্দিন, মো. বেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, গণদাবী পরিষদের কেন্দ্রীয় নেতা মামুন চৌধুরী প্রমূখ।

স্মারকলিপিতে উল্লিখিত ৫ দফা দাবি সমূহ হলো, নগরীর অতি গুরুত্বপূর্ণ আম্বরখানা থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে দিন-রাত প্রবাসী ও সাধারণ পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আধুনিক স্ট্রিট লাইট স্থাপন করতে হবে।

এছাড়া আম্বরখানা ও মজুমদারীবাসীর নির্বিঘ্ন চলাচলের স্বার্থে ভোলাগঞ্জগামী বাসস্ট্যান্ডটি অতি দ্রুত লাকাতুরা এলাকার খালি স্থানে স্থানান্তর এবং সড়ক নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবি।

Manual7 Ad Code

সিলেট শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা- শাহপরান ব্রিজ, শাহজালাল ১ম সেতু, কীন ব্রিজ, কাজিরবাজার সেলফি ব্রিজ, শাহজালাল ২য় সেতু এবং কুমারগাঁও ব্রিজে দিন ও রাতের বিভিন্ন সময়ে সাধারণ মানুষ চলাচলের সময় প্রায়ই ছিনতাইয়ের শিকার হচ্ছেন।

এই পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি সেতুতে আধুনিক ও পর্যাপ্ত আলোকসজ্জা এবং সিসি ক্যামেরা স্থাপন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক তেমুখী থেকে বাদাঘাট জেলা কারাগার পর্যন্ত বিদ্যমান চার লেন মহাসড়কে পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা করা জরুরি।

এতে রাতের বেলায় পথচারী এবং জেলা কারাগারের কয়েদিদের নিরাপদ চলাচল নিশ্চিত হবে এবং সামগ্রিকভাবে জননিরাপত্তা বৃদ্ধি পাবে।

গত এক যুগ আগে তৎকালীন সরকারের প্রস্তাবিত ফায়ার সার্ভিস স্টেশনগুলো- শাহজালাল উপশহর, খাদিম, এয়ারপোর্ট রোড, তেমুখী এবং বাদাঘাট কারাগার সংলগ্ন এলাকায় আজও বাস্তবায়ন হয়নি।

Manual6 Ad Code

পূর্ববর্তী জেলা প্রশাসকদের উদাসীনতার কারণে গুরুত্বপূর্ণ এই প্রকল্পগুলো আলোর মুখ দেখেনি। এগুলো দ্রুত স্থাপন করা জরুরি।

সিলেট মহানগরীর ভয়াবহ যানজট নিরসনে সরকারের প্রস্তাবিত তিনমুখী ফ্লাইওভার নির্মাণ করতে হবে।

পাশাপাশি শহরতলীর চারদিকে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে যেমন- বটেশ্বর, সালুটিকর, বাদাঘাট নতুন কারাগার, টুকেরবাজারের পশ্চিম জাঙ্গাইল পয়েন্ট, দক্ষিণ সুরমার সিলাম, বলদী, তেলিবাজার বাইপাস সড়ক ও পুরো মোল্লারগাঁও ইউনিয়ন পর্যন্ত বর্তমান সিটি কর্পোরেশনকে তড়িৎ গতিতে সম্প্রসারণ করা হোক।

Manual5 Ad Code

স্বাক্ষরিত এই স্মারকলিপিতে আশাবাদ ব্যক্ত করে বলেন, উপরো উক্ত দাবিগুলো দ্রুত সময়ে বাস্তবায়ন হলে সিলেট মহানগরীর প্রতিটি মানুষ উপকৃত হবেন।

আজীবন প্রবাসী ও সিলেট শহরবাসী এই উদ্যোগকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। নেতৃবৃন্দ এই জনগুরুত্বপূর্ণ দাবিগুলো বাস্তবায়নে প্রশাসনের দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ কামনা করেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30