- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» সিসিকের পাঁচ ওয়ার্ডে এক হাজার গাছের চারা বিতরণ
প্রকাশিত: ১৮. জুন. ২০২৬ | বৃহস্পতিবার
যার যেখানে খালি জায়গা আছে, গাছ লাগান : আব্দুল কাইয়ুম চৌধুরী
নিউজ ডেস্কঃ
সিলেটকে আরও সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পাঁচটি ওয়ার্ডে এক হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
জাতিসংঘের গণতন্ত্র তহবিলের (ইউএনডিইএফ) সহায়তায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এফআইভিডিবি’র উদ্যোগে পরিচালিত ‘ইয়াং পিপল বিল্ডিং আরবান রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃহস্পতিবার (১৮ই জুন) দুপুরে নগরভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
অনুষ্ঠানে প্রকল্প সমন্বয়ক আবু বকর শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং এফআইভিডিবির কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরী।
এ সময় সিটি কর্পোরেশনের পাঁচটি ওয়ার্ডের সচিব সহ এফআইভিডিবির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ।
সেই কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন।
তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশনও একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব নগরী গড়ার লক্ষ্যে কাজ করছে। এফআইভিডিবির দেওয়া এসব চারা পর্যায়ক্রমে নগরের বিভিন্ন এলাকায় রোপণ করা হবে।
পাশাপাশি সিটি কর্পোরেশনের নিজস্ব উদ্যোগে চলতি বছর নগরজুড়ে ৫০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, নগর এলাকায় খালি জায়গা তুলনামূলক কম হলেও শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠ, উন্মুক্ত স্থান, সড়কের পাশে এবং অন্যান্য উপযুক্ত স্থানে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবী গঠনেরও ভিত্তি তৈরি করে।
তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শুধু সরকারের উদ্যোগে নয়, সবার অংশগ্রহণেই একটি সবুজ নগরী গড়ে তোলা সম্ভব।
যার যেখানে খালি জায়গা আছে, সেখানে অন্তত একটি করে গাছ লাগান। গাছ লাগানো যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এর পরিচর্যাও নিশ্চিত করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ অপরিহার্য।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় চলতি বছর ৫০ হাজার গাছ রোপণের পরিকল্পনা রয়েছে এফআইভিডিবির দেওয়া এক হাজার চারা সেই উদ্যোগকে আরও গতিশীল করবে।
পর্যায়ক্রমে সংস্থাটি নগরীর বিভিন্ন এলাকায় আরও পাঁচ হাজার চারা বিতরণ করবে বলেও তিনি জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীল নগর গঠন এবং তরুণদের পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ২০১ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ


