শিরোনামঃ-

» মৌলভীবাজার সফরে আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৮. জুন. ২০২৬ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
দুই দিনের সরকারি সফরে মৌলভীবাজার আসছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

সফরসূচি অনুযায়ী আগামীকাল শুক্রবার (১৯ জুন ২০২৬) সকাল ১০:৫০ মিনিটে তাঁরা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন।

Manual3 Ad Code

পরবর্তীতে বেলা ৩টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে ‘হারমনি ফেস্টিভ্যাল ২০২৬’- এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন এবং বিকাল ৪টায় উৎসবের সাংস্কৃতিক আয়োজন উপভোগ ও ফেস্টিভ্যাল স্টল সমূহ পরিদর্শন করবেন।

Manual3 Ad Code

সফরের দ্বিতীয় দিন, ২০ জুন ২০২৬, শনিবার সকাল ৮:৩০ মিনিটে তাঁরা কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এয়ারফিল্ড এলাকায় বিমানবন্দর স্থাপনের সম্ভাব্য সুবিধাদি সশরীরে পরীক্ষা ও পরিদর্শন করবেন।

পরিদর্শন শেষে বেলা ১২:১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

Manual7 Ad Code

মন্ত্রীর একান্ত সচিব মো. শফিকুর আলম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930