- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীল সভা
প্রকাশিত: ১৮. জুন. ২০২৬ | বৃহস্পতিবার
সরকার যা বলে তার বিপরীত কাজ করে : মুহাম্মদ ফখরুল ইসলাম
নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে জনগণের সাথে একের পর এক প্রতারণা করে যাচ্ছে। তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে।
প্রধানমন্ত্রী যা বলেন, ঠিক তার বিপরীত কাজ করেন। তিনি নির্বাচনের সময় গণভোটে ‘হ্যা’ এর পক্ষ প্রচারণা চালিয়েছেন। কিন্তু ক্ষমতায় গিয়ে গণভোটের রায় বাতিল করেছেন। তারা জাতীয় সরকারের প্রতিশ্রুতি দিলেও একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছেন।
মানুষের ভোটাধিকারের ফেরতের অঙ্গিকার করে ক্ষমতায় গিয়ে সরকার নির্বাচনের পরিবর্তে দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে ভোটাধিকারকে হরণ করেছেন।
প্রধানমন্ত্রী একদিকে বলেন সকলের সরকার, অপরদিকে ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রেও শুধু দলীয় লোকদের মনোনীত করছেন।
বিরোধী মতের কারণে অনেক সুবিধাভোগীলে বঞ্চিত করেছেন। যা পুরনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা ছাড়া কিছু নয়।
তিনি বৃহস্পতিবার (১৮ জুন) সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, এডভোকেট আলিম উদ্দিন, ড. মাওলানা এএইচএম সোলায়মান, ক্বারী মাওলানা আলাউদ্দিন, মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, রফিকুল ইসলাম মজুমদার, নাজির আহমদ ও মু. শাহেদ আলী প্রমূখ।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম আরো বলেন, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতা পরিবর্তনের যে স্বপ্ন দেখেছিল, বিএনপি ক্ষমতায় গিয়ে সেই স্বপ্ন ধুলিস্মাৎ করেছে। তারা পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করতে চায়।
প্রশাসন-বিচার বিভাগ থেকে শুরু করে বিশ^বিদ্যালয় এমনকী শিক্ষা প্রতিষ্ঠান সকল ক্ষেত্রে সরকারের নগ্ন দলীয়করণের ফলে মেধাবীরা কোনঠাসা হয়ে পড়ছেন।
ছাত্র-জনতা এদেশে আর কোন ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার সুযোগ দিবেনা। এব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে। জামায়াতের সকল স্তরের নেতাকর্মীদেরকে আর্ত-মানবতার কল্যাণে কাজ চালিয়ে যেতে হবে।
সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। মানুষের দুর্ভোগ লাঘবে পাশে থাকতে হবে। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ১৪৩ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর