- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» হাসপাতাল চালুর উদ্যোগে প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে সিলেট বিভাগ গণদাবী পরিষদের অভিনন্দন
প্রকাশিত: ১৬. জুন. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
সিলেট জেলায় নবনির্মিত হাসপাতালটি চালুর জন্য কার্যকরী পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৬ জুন) এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মনসুর আহমদ লস্কর এবং যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার এই অভিনন্দন জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে সিলেটের মাটিতে স্বাগত জানিয়ে বলেন, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য বিদেশী বিমান সংস্থা বা এয়ারলাইন্সগুলোকে লাইসেন্স প্রদানের দীর্ঘদিনের দাবিটি এখন সময়ের দাবি। তারা এই দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানান।
সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বলেন, সিলেটে নবনির্মিত হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়ায় আমরা প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।
আমরা আশা করি, সিলেটের প্রতি প্রধানমন্ত্রীর যে আন্তরিকতা রয়েছে, তারই ধারাবাহিকতায় সিলেটবাসীর এই প্রাণের দাবিটি তিনি অত্যন্ত গুরুত্বের সাথে অতি দ্রুত বাস্তবায়ন করবেন।
যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী সিলেটের সামগ্রিক উন্নয়নে বরাবরই আন্তরিক। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সরাসরি বিদেশী এয়ারলাইন্স চলাচলের অনুমতি মিললে প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ খাতে এক অভূতপূর্ব বিপ্লব ঘটবে।
এই জনগুরুত্বপূর্ণ দাবিটি দ্রুত বাস্তবায়িত হবে এমনটাই প্রত্যাশা করছেন পুরো সিলেট বিভাগবাসী।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬০ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর