শিরোনামঃ-

» ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সিলেট জেলা ও মহানগর যুবদলের খাবার বিতরণ

প্রকাশিত: ১৮. জুন. ২০২৬ | বৃহস্পতিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, সিলেটের কৃতি সন্তান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে সিলেটে এতিম শিশু ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

Manual3 Ad Code

সিলেট জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার সংলগ্ন রেঙ্গা হাজিগঞ্জ বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা ‘জাদিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসা’- প্রাঙ্গণে এতিম শিশু ও শিক্ষার্থীদের মাঝে এই দুপুরের খাবার বিতরণ করা হয়।

Manual8 Ad Code

কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদ জিয়া, আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং ডা. জোবাইদা রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সহ সভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, সহ সভাপতি ময়নুল  ইসলাম মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল কবির, সিলেট জেলা যুবদলের ১ম সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, মহানগর সহ সাধারণ বাবর আহমদ, সিলেট জেলা যুবদলের দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, মহানগর দপ্তর সম্পাদক পারভেজ আহমদ,জেলা ধর্ম সম্পাদক সাজীব আহমদ, মহানগর শিল্প বিষয়ক সম্পাদক শওকত আহমদ, মহানগর কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিনার আহমদ, জেলা সহ সাংগঠনিক সম্পাদক আলীম উদ্দিন রানা, মহানগর সহ সাংগঠনিক ফরহাদ আহমদ, রাজন আচার্য, জেলা সহ সাংগঠনিক সম্পাদক শেখ জাকির হোসেন, সহ গন শিক্ষা বিষয়ক সম্পাদক মো. হাসমত আলী লিমন এম,জেলা সদস্য আব্দুল জলিল সামায়ুন এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খাঁন মো. সামী, সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান ইংল্যান্ড প্রবাসী, রুবেল,দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা, আহমদ ইফতেখার অভি, কামরান আলম, মিজান আহমদ, হাফিজ সুলতান আহমদ, শেজু রহমান, মুন্না আহমদ, আবিদ আহমেদ, রেঙ্গা হাজিগঞ্জ স্কুল এবং কলেজ শাখার সভাপতি সুলতান আহমদ সহ জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার শিক্ষক ও দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31