- মে মাসে সিলেটের সড়কে ৫১ জনের প্রাণহানী
- সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র্যালি
- সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন
- সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
- দেশের স্বার্থ বিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী চিন্তাধারাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ : ইমদাদ হোসেন চৌধুরী
- সিলেটে মৎস্য অধিদপ্তরের অবহিতকরণ সভা
- সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
- পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রম এর উদ্বোধন
» জেলা প্রশাসকের সাথে মুক্তিযোদ্ধদের বৈঠক
প্রকাশিত: ০৪. সেপ্টেম্বর. ২০২৩ | সোমবার
মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কার্য্যালয়সহ সকল ইউনিট মুক্তিযোদ্ধার জন্যে উন্মুক্ত করে দেবার আহবান
ডেস্ক নিউজঃ
মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কার্য্যালয়সহ সকল উপজেলা ও থানা ইউনিটকার্যালয় সকল মুক্তিযোদ্ধার ব্যবহারের জন্যে উন্মুক্ত করে দেবার আহবান জানিয়েছেন সিলেটের সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।
আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সিলেটের নবাগত জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সাথে সাক্ষাৎকালে তারা এ আহবান জানান।
সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু ও মুক্তিযোদ্ধা সংসদ সিলেট সদর উপজেলা ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আলহাজ¦ ইরশাদ আলীর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের এ প্রতিনিধিদল জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মুক্তিযোদ্ধারা জানান, মুক্তিযোদ্ধা সংসদ অফিস বন্ধ হওয়ার পর জেলা প্রশাসক-এর দায়িত্বে নিযুক্ত হন। সাবেক জেলা প্রশাসক সকল মুক্তিযোদ্ধার প্রতি সম্মান দেখিয়ে সবাইকে কার্য্যালয় ব্যবহারের অনুমতি প্রদান করেন। মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কার্য্যালয়ে আজ (সোমবার) সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সভা আয়োজনের কর্মসূচি ছিলো। কিন্তু মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় বন্ধ থাকায় আগত মুক্তিযোদ্ধারা কষ্ট পায়।
মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ জেলা প্রশাসককে জানান, সিলেট সদর মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠার পর থেকে জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় তারা ব্যবহার করে আসছেন, কিন্তু বর্তমানে তারা কার্যালয় ব্যবহার করতে পারছেন না।
নেতৃবৃন্দ সিলেট সদর মুক্তিযোদ্ধা সংসদ কার্য্যালয় স্থাপনে ব্যবস্থা গ্রহণের জন্যে জেলা প্রশাসকের প্রতি আহবান জানান।
এসময় জেলা প্রশাসক অত্যন্ত ধৈর্য্য সহকারে তাদের বক্তব্য শুনেন। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শণ ও তাদের কল্যাণে সরকার সবসময় বদ্ধ পরিকর। তিনি মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দকে অফিস ব্যবহারে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস প্রদান করেন।
এসময় মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার তোতা মিয়া, সাবেক সহকারী কমান্ডার মো. সুরুজ আলী, সাবেক অর্থ কমান্ডার সোয়েব আহমদ, সিলেট সদর উপজেলা ইউনিট কমান্ডের সাবেক অর্থ কমান্ডার রইস আলী, সাবেক সাংগঠনিক কমান্ডার মতছির আলী, কমিটির সদস্য কলমদর আলী, সদস্য হারুন রশীদ, সদস্য কছির মিয়া প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬৩ বার
সর্বশেষ খবর
- মে মাসে সিলেটের সড়কে ৫১ জনের প্রাণহানী
- সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র্যালি
- সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন
- সিলেটে চা শ্রমিকদের মধ্যে ব্যাটারী চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জল্লারপার জামে মসজিদের নানা প্রকার অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
- ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন
- দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে : দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম


