শিরোনামঃ-

» বিশ্ব আদিবাসী দিবসের আলোচনা সভায় বক্তারা; সিলেটে নানা কারনে আদিবাসীরা হুমকির সম্মুখীন

প্রকাশিত: ১১. আগস্ট. ২০২৩ | শুক্রবার

Manual2 Ad Code

ডেস্ক নিউজঃ

সিলেটে আদিবাসী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, আদিবাসীদের অধিকারসমূহ সারাদেশেই ব্যাপক লঙ্ঘনের শিকার। বিশেষ করে সিলেট বিভাগের আদিবাসীদের তাদের ঐতিহ্যগত জীবন ও জীবিকা প্রাকৃতিক পরিবেশ ধ্বংস, জমি লুটে নেওয়াসহ নানা কারণে ব্যাপক হুমকির সম্মুখীন।

অনেকস্থানে আদিবাসীদের জমি জমা কেড়ে নেওয়া হয়েছে। কোথাও কোথাও আদিবাসীদের নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। বিশেষ করে চা বাগান সম্প্রসারণ ও সামাজিক বনায়নের নামে প্রাকৃতিক বন ধ্বংস করে খাসিয়া ও গারো সম্প্রদায়ের গ্রামগুলো আজ ব্যাপক উচ্ছেদের শিকার।

Manual8 Ad Code

শুক্রবার (১১ আগষ্ট) দুপুরে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট (ডিব্লিউএ) আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথাগুলো বলেন। নগরীর রিকাবীবাজার পুলিশ লাইন লুসাই গির্জা সমিতির ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

টিডব্ল্উিএ’র সাধারন সম্পাদক সুমা বাউড়ির সঞ্চালনায় সংগঠনের উপদেষ্ঠা সিমসন ট্রাম্বুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার অ্যাডভোকেট প্রদীপ ভট্রাচার্য। অনুষ্টানে প্রধান বক্তা ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আনোয়ারা বেগম।

Manual3 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পুলিশ লাইন লুসাই গির্জা সমিতির চেয়ারম্যান জমিন থাংগা লুসাই, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন টিডব্লিউর প্রতিষ্ঠাতা প্রয়াত দানেশ সাংমার স্ত্রী বিণীতা সাংমা, মিলন উরাং, রিপন মুন্ডা, বিলাস মুন্ডা, হরেন্দ্র বর্মণ, মৈলেন মুনডা, প্রদীপ উরাও, সত্যজিত গঞ্জু, ইলিয়াস মারাক প্রমুখ।

Manual1 Ad Code

সভায় বক্তারা বলেন, বাংলাদেশে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের বাস। বিভিন্ন জনগোষ্ঠীকে কোন নামে সংজ্ঞায়িত করার চেয়ে সবচেয়ে জরুরী হল নাগরিক হিসেবে প্রতিটি জনগোষ্ঠী তার প্রাপ্য অধিকার লাভ করছে কিনা?

বিশ্ব আদিবাসী দিবসের শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, জাতিসংঘের তথ্যমতে, বিশ্বের ৯০টি দেশে ৪৮ কোটি ইনডিজিনাস পিপলস বা আদিবাসী বাস করে, যাদের অধিকাংশই অধিকারবঞ্চিত। অনেক দেশে আদিবাসীরা স্বীকৃতিই পায়নি। কোন কোন দেশে ফার্স্ট নেশনস, এবরিজিনাল, নেটিভ পিপল, ট্রাইবাল, জনজাতি, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী ইত্যাদি নানা নামে অভিহিত করা হয়।

এ বছর আদিবাসী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো: “ওহফরমবহড়ঁং ণড়ঁঃয ধং অমবহঃং ড়ভ ঈযধহমব ভড়ৎ ঝবষভ-ফবঃবৎসরহধঃরড়হ” বা “আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি”।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31