- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
- শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
- ৩নং ওয়ার্ড ফুটবল ফেডারেশনের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
- শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময়
- সিলেটে ধর্মীয় স্বাধীনতা নিয়ে তরুণদের প্রাণবন্ত কর্মশালা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
» শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
প্রকাশিত: ২৯. আগস্ট. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
সিলেট নগরীর শাহজালাল উপশহর হাই স্কুলের এসএসসি মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ১১টায় স্কুল প্রাঙ্গণে তৈয়মুন নেছা ফাউন্ডেশন সিলেট-এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহজালাল উপশহর হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মাহমুদ হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবদুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও শাহজালাল উপশহর হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী বলেন, মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ প্রশংসনীয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও উদ্যমী হয়ে পড়াশোনায় ভালো ফলাফল করবে এবং সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখবে।
স্বাগত বক্তব্য রাখেন, তৈয়মুন নেছা ফাউন্ডেশন সিলেট-এর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কবির আহমদ বাবর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু, সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মেসবাউর রহমান আলম, এ্যাডভোকেট সাইফুল খালম, এডিশনাল পিপি জাফর ইকবাল তারেক, হাই স্কুলের অভিভাবক সদস্য বাহার উদ্দিন, আতহারিয়া স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. ফরিদ হোসেন, এ্যাডভোকেট মঈন উদ্দিন মঞ্জু, কায়সার আহমদ তুহিন, ফটো সাংবাদিক মামুন হাসান।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, নাজীন আক্তার চৌধুরী।
ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন, আরিদা আক্তার লিজা, নুরুল হাবিব রুহান সাদী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন, স্কুলের সিনিয়র শিক্ষক মোস্তাক আহমদ চৌধুরী।
আলোচনা সভা শেষে এস.এস.সি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধা বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষকমণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বৃত্তি প্রদানকারী প্রতিষ্ঠান ‘তৈয়মুন নেছা ফাউন্ডেশন, সিলেট’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইয়াহিয়া আহমদ মাতার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩ বার
সর্বশেষ খবর
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
- শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
- ৩নং ওয়ার্ড ফুটবল ফেডারেশনের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর