- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
প্রকাশিত: ২৮. অক্টোবর. ২০২৬ | বুধবার
সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
নিউজ ডেস্কঃ
সমাজ সংস্কার, মানবিক কল্যাণ এবং সুনাগরিক গড়ে তুলতে সামাজিক সংগঠনগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠন সহজ হয়।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) মিলনায়তনে ‘সিলেট সোসাইটি’র ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত নজরুলসংগীত ও ইসলামী সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, “সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়নে দৃশ্যমান ও প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। তরুণ প্রজন্মকে অপসংস্কৃতি ও অবক্ষয় থেকে দূরে রাখতে কবি নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি ও ইসলামী মূল্যবোধ চর্চার এই আয়োজন অত্যন্ত সময়োপযোগী।”
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সিসিকের অবস্থান ব্যক্ত করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “নগরীর শিক্ষা, সংস্কৃতি ও জনকল্যাণমূলক যেকোন শুভ উদ্যোগে সিলেট সিটি করপোরেশনের সহযোগিতা ও সমর্থন সবসময় অব্যাহত থাকবে। সমাজ পরিবর্তনের এই ধারাকে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে।”
সিলেট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল করিম শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বিশিষ্ট সাহিত্যিক অধ্যক্ষ কবি কালাম আজাদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পী হিমাংশু বিশ্বাস, সিলেট সোসাইটির উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী, রেজাউল করিম জালালী এবং মাওলানা নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন, সিলেট সোসাইটির সাংগঠনিক সম্পাদক সেবুল রেজা।
আলোচনা সভা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ৩০ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর