শিরোনামঃ-

» অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন

প্রকাশিত: ২৯. আগস্ট. ২০২৬ | শনিবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Manual5 Ad Code

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় নগরীর জেলরোডস্থ একটি অভিযাত রেস্টুরেন্টের হলরুমে ২ বছর মেয়াদি নতুন এই কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

Manual4 Ad Code

অনুষ্ঠানে আগামী ২ বছর মেয়াদের জন্য নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশন অবসরপ্রাপ্ত ডেপুটি ডাইরেক্ট কমার্শিয়াল অডিট মো. মুজিবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত প্রধান হিসাবরক্ষণ অফিসার মো. আব্দুল হক।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি অশোক রঞ্জন চৌধুরী, সহ-সভাপতি মো. আব্দুল হক, হুসেন আহমদ, মো. এখলাছুর রহমান, সুদীপ কুমার তালুকদার, সাধারণ সম্পাদক বিকাশ কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রজ্জাক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রমথ সরকার, আব্দুল মুকছিত চৌধুরী, সন্তোষ কপালী, মোঃ মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক মো. ফজলুর রহমান, শিল্প, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফরিদা ইয়াসমিন, মহিলা বিষয়ক সম্পাদক সালমা চৌধুরী, দপ্তর সম্পাদক মো. যায়েদুর রব চৌধুরী, প্রবাসী সম্পাদক নিরঞ্জন দাস, সদস্য মো. নুরুল হক, মো. শওকতুল ইসলাম, নুরুল হুদা চৌধুরী, শরীফ উদ্দিন আহমদ, মো. ফয়জুর রহমান।

Manual8 Ad Code

অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে রণ করে নেওয়া হয়।

পরে নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা অবসরপ্রাপ্ত অডিট এন্ড একাউন্টস কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণ সাধন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং তাঁদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন এবং অবসরপ্রাপ্তদের পেনশনের টাকা সময়মতো না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত মৃত্যুবরণকারী কর্মকর্তাদের স্মরণে শোক প্রস্তাব করা হয় এবং ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৫ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031