শিরোনামঃ-

» জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ

প্রকাশিত: ২৯. আগস্ট. ২০২৬ | শনিবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর মহোৎসব উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী পরিষদ-১৪৩৩ বাংলা সিলেট মহানগরের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ইসকন সিলেট মন্দিরে এসে নিমন্ত্রণপত্র প্রদান করেছেন।

২৯ আগস্ট দুপুর ১২টায় ইসকন সিলেট মন্দিরে পূজ্যপাদ মহারাজের কক্ষে ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের হাতে নিমন্ত্রণপত্র তুলে দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, সার্বজনীন জন্মাষ্টমী পরিষদ-১৪৩৩ বাংলা, সিলেট মহানগরের আহবায়ক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি শ্রী নীহার রঞ্জন দাস, উপদেষ্টা সুজিত দে, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শংকর কুমার দেব ও মিহির দেব, সদস্য সচিব অসীম কুমার সিংহ, কার্যনির্বাহী সদস্য রাজীব কুমার দেব, প্রচার আহবায়ক দীপন আচার্য এবং পরিক্রমা কমিটির সদস্য বিশ্বজিৎ দেব।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারী এবং যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস অধিকারী।

Manual3 Ad Code

সাক্ষাৎকালে জন্মাষ্টমীর শোভাযাত্রা সহ বিভিন্ন আয়োজন নিয়ে আলোচনা হয়। শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বলেন, জন্মাষ্টমীর দিন সকাল ৯টায় ইসকন সিলেট মন্দির থেকে শোভাযাত্রা বের হবে।

Manual5 Ad Code

শোভাযাত্রাটি মির্জাজাঙ্গাল নিম্বার্ক মন্দিরের সামনে গিয়ে সার্বজনীন জন্মাষ্টমী পরিষদের শোভাযাত্রার সঙ্গে যুক্ত হবে। পরে সম্মিলিতভাবে সিলেট নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করা হবে।

Manual3 Ad Code

তিনি বলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী স¤প্রীতি ও আনন্দের উৎসব। সকলের সম্মিলিত অংশগ্রহণে এ ধর্মীয় উৎসব আরও সুন্দর ও উৎসবমুখর হয়ে উঠবে।

Manual4 Ad Code

এসময় জন্মাষ্টমী উদযাপনকে সুন্দর, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31