শিরোনামঃ-

» ৩নং ওয়ার্ড ফুটবল ফেডারেশনের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

প্রকাশিত: ২৯. আগস্ট. ২০২৬ | শনিবার


Manual7 Ad Code

যুবসমাজকে মাদক ও নেশার হাত থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই : মোহাম্মদ মিজানুর রহমান মিঠু

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ডেপুটি জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম সিলেট জেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মিঠু বলেছেন, যুবসমাজকে মাদক ও নেশার হাত থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

নিয়মিত শরীরচর্চা ও টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে আমাদের তরুণদের মেধা ও স্বাস্থ্যের সুষম বিকাশ ঘটে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে ৩নং ওয়ার্ডের ক্রীড়াপ্রেমী যুবকদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, স্থানীয় তরুণদের খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরি করা এবং উদীয়মান খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে এ ধরনের টুর্নামেন্ট খেলোয়ারদের গড়তে ভূমিকা রাখবে।

Manual2 Ad Code

শনিবার (২৯ আগস্ট) বিকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মাঠে সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড ফুটবল ফেডারেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলে বলেন।

Manual2 Ad Code

‘এসো নবীন খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি সকলকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চায় মনোনিবেশ করার আহ্বান জানান।

Manual5 Ad Code

মুন্সীপাড়া পঞ্চায়েত কমিটির সেক্রেটারী ও ফেডারেশনের উপদেষ্টা মো. আমিন আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট চিকিৎসক ডা. হাসিবুর রহমান হাসিব, ৩নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মো: আনোয়ার হোসেন, সাগরদিঘীপাড়ের বিশিষ্ট মুরব্বী শাহ ফারুক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আশু কুমার কর।

মির্জা আরিফুর রহমান আরিফের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মখলিছ মিয়া, কে এ শিমুল, হাবিব মিয়া, সমসু মিয়া, রাজন মিয়া, ফেডারেশনের সদস্য মির্জা ইরফান, আহবাবুজ্জামান আকন্দ, তামজিদ আহমেদ রুহেল, ইব্রাহিম আহমদ সুজাল, মো. আরমান আহমদ, মো. আলী আহমদ, আশরাফ উদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী ও ওয়ার্ডের তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খেলায় ১৬টি দল অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মারজান খান একাদশ, রানার্স আপ অনিক দাস একাদশ। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31