শিরোনামঃ-

» বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৯. আগস্ট. ২০২৬ | শনিবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘর প্রাঙ্গণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জাতীয় জাদুঘরের অন্যতম শাখা ‘ওসমানী জাদুঘর’ -এর উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Manual8 Ad Code

শিক্ষার্থীদের চারভাগে ভাগ করে ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর নির্দিষ্ট শব্দসীমার মধ্যে এই রচনা প্রতিযোগিতা পরিচালিত হয়।

ক-বিভাগ (৩য়-৫ম শ্রেণী) বঙ্গবীর জেনারেল ওসমানীর ছাত্রজীবন, খ-বিভাগ (৬ষ্ঠ-৮ম শ্রেণী) বঙ্গবীর জেনারেল ওসমানীর সৈনিক জীবন, গ-বিভাগ (৯ম-১০ম শ্রেণী) স্বাধীনতা যুদ্ধে জেনারেল ওসমানীর অবদান, ঘ-বিভাগ (১১শ-১২শ শ্রেণী) জেনারেল এমএজি ওসমানীর সংক্ষিপ্ত জীবনী।

প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন স্কুল ও কলেজের প্রচুর শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

Manual8 Ad Code

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি বিভাগ থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী বিজয়ীদের আগামী ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।

এছাড়া অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31