- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিয়ানীবাজারে বাংলার চিরায়ত সংস্কৃতি নৌকাবাইচে উপস্থিত হয়ে অনুপ্রেরণা যোগালেন এমপি এমরান চৌধুরী
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
- আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি এমরান আহমদ চৌধুরী
- নজরুলের সাহিত্য ও সংগীত দুই বাংলার বন্ধন সুদৃঢ় করেছে : সিসিক প্রশাসক
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেটে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে বলরাম জয়ন্তী ও ঝুলনযাত্রার সমাপনী
- শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে : অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা
» পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
প্রকাশিত: ২৮. আগস্ট. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
সিলেট সদর উপজেলার কাকুয়ার পার এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর কাকুয়ার পার পয়েন্ট থেকে র্যালিটি বের হয়। এতে এলাকার শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
মহানবীর (সা.) উপর দুরুদ আর সালামের মধুর সূরে র্যালিটি সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের বাইপাস পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় কাকুয়ার পার পয়েন্টে এসে শেষ হয়।
পরে কাকুয়ার পার পয়েন্টে এলাকার প্রবীণ মুরব্বি জহির আলীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানান।
বক্তারা বলেন, মহানবী (সা.)-এর শানে কটূক্তি করে তাঁর মর্যাদা ও সম্মানে কোনো প্রভাব ফেলা সম্ভব নয়।
ইতিহাসে কটূক্তিকারীদের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তাঁরা বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ মানবজাতির জন্য শান্তি, মানবতা ও ন্যায়বিচারের অনন্য দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল খালিক (বড় হুজুর), মাওলানা ফয়ছল আহমদ নোমানী, মাওলানা আব্দুল হক্ব, ক্বারী সালেহ আহমদ, ক্বারী দেলোয়ার আহমদ নোমান, ক্বারী কামরুল ইসলাম, মফিজ মিয়া, মুক্তার হোসেন, এবাদুর রহমান, কামরুল ইসলাম, আব্দুল বাসিত, ইব্রাহিম আলী ও মতিউর রহমান শাওন।
এছাড়াও উপস্থিত ছিলেন, আরমান আলী, রেজওয়ান, মুন্না, আব্দুল জব্বার, আল-আমিন, আজির, রুহুল আমিন ও মাদ্রাসার ছাত্রসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
এই সংবাদটি পড়া হয়েছে ৬ বার
সর্বশেষ খবর
- পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটের কাকুয়ার পারে বর্ণাঢ্য র্যালি
- ৩ দিনের মধ্যে ট্রিপল মার্ডারের ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় না আনলে বৃহত্তর আন্দোলনে যাবে এলাকাবাসী
- কোনভাবেই কাউকে নিপীড়িত হতে দেব না : সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিয়ানীবাজারে বাংলার চিরায়ত সংস্কৃতি নৌকাবাইচে উপস্থিত হয়ে অনুপ্রেরণা যোগালেন এমপি এমরান চৌধুরী
- সানিহিল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর