শিরোনামঃ-

» শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়েস লোদী, মিফতাহ সিদ্দিকী ও ইমদাদ চৌধুরীর সাথে পুজা উদযাপন কমিটির মতবিনিময়

প্রকাশিত: ২৯. আগস্ট. ২০২৬ | শনিবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার পার্থ সারথী ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে সিলেট উন্নয়ন কর্র্তপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, ওয়াসা সিলেটের চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় মিলিত হন সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (২৯ আগস্ট) বিকালে নিম্বার্ক আশ্রমে পৃথক পৃথকভাবে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলার আহ্বায়ক শিবব্রত ভৌমিক চন্দন, সদস্যসচিব রাজীব দে রাজু, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, নেহার রঞ্জন বাচ্চু, সুব্রত কুমার দেব, কৃপেশ চন্দ্র পাল, প্রদীপ কুমার দেব, চন্দন দাশ, দিপক কুমার দাশ, জিডি রুমু, তুহিন নাগ, পান্না চৌধুরী, নিতাই চন্দ্র পাল, অসীম কুমার সিংহ বাবলু, সবুজ তালুকদার, বিশ্বজিত দেব, সঞ্জয় সিংহ, মিন্টু সিংহ, অর্জুন ঘোষ, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, মান্না ভট্টাচার্য, চমক দে পল্লু, টিটন মল্লিক, ঝলক আচার্য্য, সাজন রায় সাজু, রিংকু চক্রবর্তী, হিরন গোস্বামী রিপন, সুকান্ত গুপ্ত, অমিত ত্রিবেদী, মিথিল পাল প্রান্ত, দীবা রানী দে বাবলী, সীমা সরকার, অমিত কুমার ধর, বিশাল চক্রবর্তী প্রমুখ।

সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের হাজার বছরের অসাম্প্রদায়িক ও সম্প্রীতির ঐতিহ্যেরও অংশ।

সিলেটে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছেন।

জন্মাষ্টমীর সকল আয়োজন শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।

Manual3 Ad Code

সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী বলেন, ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনায় আমাদের সমাজ এগিয়ে যাবে।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচি যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।

সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

Manual4 Ad Code

এখানে প্রত্যেক ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা।

Manual3 Ad Code

জন্মাষ্টমীর শোভাযাত্রা সহ সকল কর্মসূচি সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। এ আয়োজন সফল করতে আমরা আমাদের অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতা করব।

মতবিনিময় সভায় জন্মাষ্টমীর বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রার নিরাপত্তা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে কীভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পাদন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ অসাম্প্রদায়িক ঐতিহ্য ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর যাবতীয় আয়োজন সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

পৃথক মতবিনিময় সভায় সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলা আহ্বায়ক কমিটির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031