- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» বরায়া উচ্চ বিদ্যালয়ে গুনিজন ও শিক্ষক সম্মননা অনুষ্ঠানে জেলা প্রশাসক মজিবর রহমান
প্রকাশিত: ২৫. ফেব্রুয়ারি. ২০২৩ | শনিবার
বাংলাদেশকে স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলার দায়িত্ব তোমাদের : জেলা প্রশাসক
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান বলেছেন, মেধাবী শিক্ষার্থীরাই ডিজিটাল বাংলাদেশ গঠনে বড় ভূমিকা রাখতে পারে। আর সে লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষার প্রসারের জন্য নিরলসভাবে কাজ করছে। সেই সাথে এই সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। মানুষ এখন ঘরে বসেই সকল কাজ করতে পারছে। সেই সাথে শিক্ষার্থীরাও তাদের পড়াশুনা চালিয়ে যাচ্ছে ডিজিটাল পদ্ধতিতে।
তিনি বলেন, শিক্ষার জন্য বর্তমান সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। সেই মহাপরিকল্পনা বাস্তবায়নে দেশে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরিসহ বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা গ্রহণ করেছে। যাতে করে দেশের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে রাষ্ট্রের উন্নয়নে সহায়ক হিসেবে ভূমিকা রাখবে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় গোলাপগঞ্জের ফুলবাড়ি ইউনিয়নের বরায়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও প্রতিষ্ঠাতা গুনিজন ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো: মজিবর রহমান বলেন, তোমরা শিক্ষার্থী আগামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হবে। সেই সাথে বাংলাদেশকে স্মার্ট দেশ হিসেবে গড়ে তুলার দায়িত্ব তোমাদের কে নিতে হবে। এজন্য তোমরা পড়া-লেখা চালিয়ে যেতে হবে এই দেশ ও দেশের মানুষের জন্য। দেশ এখন সম্পূর্ণ ডিজিটাল বাংলাদেশ। আগের কৃষকরা লাঙল নিয়ে জমিতে কৃষিকাজ করতেন। আর এখন ডিজিটাল বাংলাদেশের কারণে সবকিছু হয় অত্যাধুনিক মেশিনারি মাধ্যমে। সিলেটের অনাবাদি জমিকে চাষাবাদের আওতায় এনে রীতিমত কৃষি বিপ্লব ঘটালেন। সিলেটের অনাবাদি জমিকে চাষাবাদের আওতায় নিয়ে আসা হয়।
বরায়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি দুলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আজমল হোসেন সিংহের পরিচালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মিজ মৌসুমী মান্নান, গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম শ্রাবণ, এফবিসিসিআইর সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ, সিলেট জেলা পরিষদের সদস্য ফয়জুল ইসলাম ফয়সল, ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হানিফ খান, এডভোকেট দেলোয়ার হাসান দিলু, সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়।
এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনুছ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক আব্দুল হাছিব, সাবেক পোষ্ট মাস্টার মো: আব্দুল খালিক, ঢাকা দক্ষিণ সরকারি কলেজের প্রভাষক মো ইউনূছ চৌধুরী, গোলাপগঞ্জ ইউনাইটেড ফোরাম অব নিউজার্সি প্রেসিডেন্ট মোহাম্মদ আজিজুর রহমান, বরায়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য শেখ সাইদুর রহমান দুলাল, আতিকুর রহমান, সাব উদ্দিন চৌধুরী সালিক, আলতাফ হোসেন, ফজলুল হক, আবুল কাসেম।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৩০ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- গ্রাহকের সাথে প্রতারণা; ভিশন ইলেকট্রনিক্স’কে ভোক্তার জরিমানা
- রায়নগরে ট্রিপল মার্ডারের সুষ্ঠ তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবি
- ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, ছাতকে যুবক গ্রেপ্তার
- সিলেটে স্কুলছাত্র রিফাত হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন


