শিরোনামঃ-

» বন্যার্তদের মাঝে আনসার-ভিডিপি ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২৮. জুন. ২০২২ | মঙ্গলবার

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

সাম্প্রতিক বন্যা, ভারি বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ী ঢলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দুর্যোগকালীন সময়ে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক এবং সিলেট রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদীর সার্বিক তত্ত্বাবধানে এবং সিলেট জেলার জেলা কমান্ড্যান্টের সহযোগিতায় সদর উপজেলার আনসার ও ভিডিপির দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার ও সদস্য-সদস্যারা বন্যার্তদের উদ্ধার তৎপরতা সহ সার্বক্ষণিকভাবে বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (২৮ জুন) দুপুর ১১টা ৩০ মিনিটে জেলা আনসার ভিডিপি কার্যালয়ের প্রাঙ্গণে সিলেট সদর উপজেলার ১০০ জন ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা ও দলনেত্রী, কমান্ডার, ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্যে উপজেলা আনসার ও ভিডিপি ত্রাণ বিতরণ করা হয়।

সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত আনসার ও ভিডিপি সদস্যদের খোঁজ খবর নেন। সাম্প্রতিক বন্যায় সদর উপজেলার আনসার-ভিডিপি সদস্যদের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। ভবিষতে এই ধারা অব্যাহত রাখার জন্য উৎসাহ প্রদান করেন।

Manual5 Ad Code

১০০ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যাদের মধ্যে চিড়া, মুড়ি, আখের গুড়, মোমবাতি, ম্যাচ, ওরস্যালাইন, লবণ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ হয়েছে।

Manual7 Ad Code

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপির সিলেট জেলার সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক, সিলেট সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাশেল গাজী, সদর উপজেলার আনসার ও ভিডিপি প্রশিক্ষক রুপক তালুকদার, আনসার ও ভিডিপি দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার প্রমুখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩১৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31