- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সিসিক প্রশাসক
প্রকাশিত: ২২. জুন. ২০২৬ | সোমবার
নগরবাসীকে সুরক্ষায় আগাম প্রস্তুতির নির্দেশ
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর সেবা করতেই আমি দায়িত্ব নিয়েছি।
সাধ্যমতো সেই দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছি। যে কোন প্রাকৃতিক দুর্যোগ থেকে নগরবাসীকে রক্ষায় সিলেট সিটি কর্পোরেশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করবে এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২২ জুন) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় জানানো হয়, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী এক সপ্তাহ সিলেট অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সিসিক প্রশাসকের নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা আহ্বান করা হয়।
সভায় কমিটির সদস্যরা সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন প্রস্তুতিমূলক প্রস্তাবনা তুলে ধরেন।
এ সময় সিসিক প্রশাসক সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের আগাম প্রস্তুতি গ্রহণ, জরুরি সেবা সমূহ প্রস্তুত রাখা এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একসময় সুরমা ও কুশিয়ারা ছিল খরস্রোতা নদী। দখল ও দূষণের কারণে আজ এ নদীগুলো বিপন্ন হয়ে পড়েছে।
নদীর তলদেশ পলি ও পলিথিন বর্জ্যে ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি ও উজানের ঢল দ্রুত নিষ্কাশন হতে পারে না।
ফলে সামান্য অতিবৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়।
তিনি বলেন, আমরা চাই না কোন ধরনের দুর্যোগের সম্মুখীন হতে হোক। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে যাতে নগরবাসীকে নিরাপদ রাখা যায় এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়, সে লক্ষ্যেই আমরা আগাম প্রস্তুতি গ্রহণ করছি।
সিটি কর্পোরেশনের সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় বক্তব্য দেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর এবং প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবরসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।
এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং ওয়ার্ড পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৪৭ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর