- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
- বিশ্ব রক্তদাতা দিবসে সিলেটে ২৬ জন বীর রক্তদাতাকে বিশেষ সম্মাননা
- অন্যান্য ৭টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদেরও দায়িত্ব গ্রহণ
- জেলা পর্যায়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- সিটির পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য-সুরক্ষা প্রশিক্ষণ ও পিপিই বিতরণ
- উৎসবমুখর পরিবেশে সিলেটে জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
» জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন
প্রকাশিত: ১১. মার্চ. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
সিলেটে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান খোঁজার লক্ষ্যে আয়োজিত ‘হাওর হ্যাকাথন; জলবায়ু কর্মতৎপরতায় উদ্ভাবন’-এর চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ গবেষণা কেন্দ্র কর্তৃক আয়োজিত ও যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত ‘নবপল্লব’ প্রকল্পের অধীনে এই হ্যাকাথন অনুষ্ঠিত হয়।
এতে সিলেট অঞ্চলের তরুণ উদ্ভাবকদের জলবায়ু অভিযোজন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ গবেষণা কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর রওফা খানম।
এরপর নবপল্লব প্রকল্পের বিস্তারিত পটভূমি ও গুরুত্ব তুলে ধরেন কেয়ার বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর এবং প্রকল্পের ডেপুটি চিফ অফ পার্টি মৃত্যুঞ্জয় দাস।
হ্যাকাথনের পুরো প্রক্রিয়া ও প্রযুক্তিগত দিকগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেন সি৩ইআর-এর সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ইশতিয়াক ইবনে রউফ।
সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলা থেকে প্রাথমিক বাছাইকৃত ১২ জন নির্বাচিত অংশগ্রহণকারী চূড়ান্ত পর্বে তাদের উদ্ভাবনী প্রকল্পগুলো বিচারকদের সামনে উপস্থাপন করেন।
প্রতিটি প্রতিযোগীকে তাদের আইডিয়া প্রদর্শনের জন্য ৭ মিনিট ও অংশগ্রহণকারী বিচারকদের প্রশ্নোত্তরের জন্য ৩ মিনিট সময় দেওয়া হয়।
উদ্ভাবনী সমাধান ও বিজয়ী নির্বাচন প্রতিযোগিতায় উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে হাওর অঞ্চলের আকস্মিক বন্যা মোকাবিলা, আবহাওয়া পূর্বাভাস, মৎস্য ও কৃষি সম্পদের সুরক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব পায়।
অংশগ্রহণকারীরা তাদের উপস্থাপনায় দেখিয়েছেন, কীভাবে আধুনিক উদ্ভাবনের সমন্বয় ঘটিয়ে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।
উপস্থাপনা শেষে বিচারক মণ্ডলী তাদের বিশ্লেষণ ও মূল্যায়নের ভিত্তিতে সেরা ৩ জন বিজয়ীকে নির্বাচিত করেন।
হ্যাকাথনের এই উদ্ভাবনী আইডিয়াগুলো পরবর্তীতে ‘নবপল্লব’ প্রকল্পে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে বলে জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ গবেষণা কেন্দ্রের উপদেষ্টা ড. আইনুন নিশাত।
এছাড়াও ইয়ুথ পার্টনার হিসেবে আশার আলো, গ্রিনপাথ, ইউক্যান, সানশাইন ফাউন্ডেশন, ইকো-নেটওয়ার্ক গ্লোবাল ও ব্রাইটার্সসহ বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১২৭ বার
সর্বশেষ খবর
- মোহাম্মদ আবুল ফজল অ্যাডভোকেট আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত
- বৈশাখী যুব কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
- ফ্যাসিস্ট সরকারের মেয়র সিলেট নগরীর উন্নয়ন না করে লুটপাটের মহোৎসব করেছে : ইমদাদ হোসেন চৌধুরী
- সিম কোম্পানীগুলোর অর্থ আত্মসাতের প্রতিবাদে গণজমায়েত, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান
- ‘ঘাটতি ও চমকে ভরা বাজেট সফল করতে ওয়াদা পূরণ জরুরি’-দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর