শিরোনামঃ-

» প্রচন্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করে সিসিক’র দুইটি গেইটে ৩ ঘন্টার অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত

প্রকাশিত: ১০. সেপ্টেম্বর. ২০২৫ | বুধবার


Manual6 Ad Code

দুই মাসের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা না হলে ১২ নভেম্বর জিন্দাবাজার পয়েন্টে প্রতিবাদ সভা ও ১০ মিনিট শোয়া কর্মসূচী

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের দুইটি প্রবেশ মুখে ৩ ঘন্টার অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

বৈরী আবহাওয়ার কারণে ডান দিকের প্রবেশ মুখে পুরুষরা আর বাম দিকের প্রবেশ মুখে নারী ও শিশুরা অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণ করেন। সিলেট মহানগরীর প্রায় দেড় শতাধিক নাগরিকরা অবস্থান কর্মসূচীতে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, সকালে এক দশা, দুপুরে আরেক দশা, বিকেলে ও রাতে বেহাল দশা।

এ ধরনের দশা থেকে আমরা সিলেট মহানগরবাসী মুক্তি চাই। সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ী এবং অবৈধ স্ট্যান্ডের দখলে। ফলে ফুটপাত ও রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না সিলেট মহানগরীর বাসিন্দারা।

ফুটপাত সম্পূর্ণরূপে দখল থাকায় ফুটপাতে হাঁটা সম্ভব হচ্ছেনা পাশাপাশি মারাত্মক ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করেন সাধারণ জনগণ।

Manual6 Ad Code

রাস্তায়ও হাঁটার ব্যবস্থা নেই, একদিকে রাস্তায় ভ্রাম্যমান ব্যবসায়ী আর অন্যদিকে স্ট্যান্ড ও অবৈধ পার্কিং। ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট।

বক্তারা আগামী দুই মাসের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা না হলে বুধবার (১২ নভেম্বর) জিন্দাবাজার পয়েন্টে প্রতিবাদ সভা ও ১০ মিনিট শোয়া কর্মসূচী পালন করার হুশিয়ারী দেন।

পাশাপাশি ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে এক মাস পর থেকে থেকে সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তাদের গাড়ীর সামনে শোয়া কর্মসূচী পালন করা হবে।

জাতীয় যুব দিবস ২০১০-এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ।

Manual8 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শিতাব।

৩ ঘন্টার অবস্থান কর্মসূচীতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস সিলেট মহানগর কমিটির সভাপতি তাজুল ইসলাম হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেটী সচেতন নাগরিক সমাজের সভাপতি মো. আমিনুল ইসলাম ডিনেস, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের অন্যতম যোদ্ধা মো. আব্দুস শহীদ খান, ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীর সিনিয়র সদস্য, হক সুপার মার্কেট জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জাকারিয়া আহমদ বিরদলী, ওয়েস্ট ওয়ার্ল্ড জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াছ আহমদ, সাবেক ব্যাংকার ও বিশিষ্ট সমাজকর্মী রাধিকা রঞ্জন পাল ছাবুল, জিন্দাবাজার আহমদ ম্যানশনের ব্যবসায়ী সরোজ ভট্টাচার্য্য, সিলেট সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব পাল, সিলেট কল্যাণ সংস্থার মহিলা শাখার সভাপতি দিলারা ইয়াসমিন শিউলী, সচেতন নারী সমাজের পক্ষ থেকে আনসারী বেগম, সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সহ-সভাপতি মো. আজিজুর রহমান আজিজ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব ইকবাল মুন্না, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, সিলেট মহানগর কমিটির জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফুজায়েল আহমদ, ধর্ম সম্পাদক মো. হাবিবুর রহমান, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মো. আশরাফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রহীম, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুর রহমান, মৌলভীবাজার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মীর ছাইফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মো. ইব্রাহিম মিয়া।

অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, মো. আব্দুল আলী, মো. আব্দুল ছামাদ আজাদ, মো. সুহেল আহমেদ, মো. সহিদ চৌধুরী, মো. তাজউদ্দিন, শাহীন আহমেদ, মকদুল আহমদ লাল, নিলমনি কান্ত চন্দ, মো. সুহেল মিয়া খান, এড. মুহাম্মদ কামাল মিয়া, মো. শুয়াইব আহমদ, মো. আহবাব হোসেন, মো. আবুল কয়েছ, মো. আতা এলাহী, আফজল হোসেন চৌধুরী, মোহন চৌধুরী, মো. আব্দুল মালেক ফায়েক, আলী হায়দার, মনসাদ হোসাইন, মোহাম্মদ মাহফুজুর রহমান, আবু সাঈদ চৌধুরী জুবায়ের, দিলীপ আচার্য্য, ওয়ায়দুল্লাহ জামি, নজরুল ইসলাম ফারহান, তায়েফ আহমদ, মেরাজুল ইসলাম, আদিলা তাবাসসুম আফরিন, ইত্তেহাদ আহমেদ আফনান, জোবায়দা বেগম আখিঁ, পিযোষ মোদক, ফয়েজ হাসান, মো. শাহজাহান মাস্টার, সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, মো. জয়নাল আবেদীন, হাজী মো. মারুফ আহমদ, সৈয়দ ইব্রাহীম, আব্দুর রহমান, মো. জামাল আহমদ, হোসাইন আহমদ সানি, মোঃ সাঈম, জুলেকা বেগম, হেলাল উদ্দিন, মো. জুয়েল মিয়া, মো. রমজান আহমদ শাকিল, মো. আল-আমিন আহমেদ, সৌরভ পাল, বাবুল ঋষি, দেলোয়ার হোসেন, ইকবাল আহমেদ, মো. দুলু মিয়া, রুজিনা আক্তার, আছিয়া বেগম, রুমানা বেগম, সুকলা বেগম, আনোয়ারা বেগম, রিনা বেগম, আনিকা আক্তার, রুমানা আক্তার, শিবলী বেগম, মাহবুবা সুলতানা মনি, মরিয়ম বেগম, রাজন বিবি, শেফালী বেগম, মিছমা বেগম, ফরিদা আখতার চৌধুরী, শেফুল খানম, ছায়ারুন নেছা, মেহরিন তালুকদার দিয়া, আয়শা বেগম, নুরজাহান বেগম, বাবুল আহমদ, রাফফাত রাবিত, মোরশিদা আক্তার পলি, মো. সুহেল আহমদ, মো. রাজু আলম, মো. এনামুল হক, মো. পিকুল হোসেন, ঝন্টু মিয়া, মো. মহসিন উদ্দিন সুমন, মো. শফিকুল ইসলাম, আব্দুল মুকিত, নুর মোহাম্মদ সাজু, বিজিত চন্দ, শাকিল আহমদ দিপু, মো. সানোয়ার হোসেন, গোলাম কিবরিয়া, মো. মখলিছুর রহমান, মো. হেলাল আহমদ, মো. শরীফ আহমদ, স্বপন মোদক, ইন্দ্রজ্যিত পাল জীবন, সৌরভ পাল সম্ভু, মো. আফজাল হোসেন, রবিন  আচার্য্য, মানিক চন্দ্র সরকার ও সাগর রায় প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930