- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন এর আইন পেশায় ২৫ বছর পূর্তি
প্রকাশিত: ০৮. ডিসেম্বর. ২০২১ | বুধবার
একজন মানুষ তাঁর কর্মের মাধ্যমে সবার কাছে প্রিয় বা অপ্রিয় হন : চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমদ
স্টাফ রিপোর্টারঃ
সিলেটের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমদ বলেছেন, পেশাগত দায়িত্ব পালনে সর্বদা সততা, সচেতনতা থাকলে সর্বক্ষেত্রে উন্নতি অবশ্যম্ভাবী। একজন মানুষ তাঁর কর্মের মাধ্যমে সবার কাছে প্রিয় বা অপ্রিয় হন। তবে এক্ষেত্রে অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন তাঁর নিজের কর্মগুনে সবার কাছে প্রিয় হয়ে উঠেছেন। এটা সত্যিই প্রশংসনীয়। তিনি তাঁর আইনজীবী পেশায় দক্ষতার স্বাক্ষর রেখে আজ ২৫ বছরে পর্দাপন করেছেন আগামী দিনগুলোতে তিনি আরো কর্মময় হয়ে উঠবেন এই আশা করি।
সিলেটের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমদ বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন এর আইন পেশায় ২৫বছর পূর্তি উপলক্ষে ৫নং বার হলে অ্যাডভোকেট মো: জালাল এ্যাসোসিয়েট এর আইনজীবীবৃন্দের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি সিলেটের বিচারপ্রার্থী সাধারণ মানুষের কল্যাণে জেলা আইনজীবী সমিতির প্রত্যেক সদস্যবৃন্দের প্রচেষ্টার প্রশংসা করেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ.টি.এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট মিছবাউর রহমান আলমের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক মো: শফিকুর রহমান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট ফজলুল হক সেলিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিক, অ্যাডভোকেট দেওয়ান গোলাম রব্বানী চৌধুরী কামাল, অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, অ্যাডভোকেট জামিলুল হক জামিল, অ্যাডভোকেট একে.এম শমিউল আলম, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস, এপেক্স জেলা ৪ এর গভর্নর এপেক্সিয়ান শাহেদুর রহমান শাহেদ, অ্যাডভোকেট মোস্তফা দিলোয়ার আল আজহার, অ্যাডভোকেট মতিউর রহমান প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট এমদাদুল হক এমদাদ। স্বাগত বক্তব্য রাখেন, অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে সংবর্ধিত অ্যাডভোকেট মো: জালাল উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট, মানপত্র, উত্তরীয়, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। সবশেষে কেক কেটে ২৫বছর পূতি উৎসব পালন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সংবর্ধিত অ্যাডভোকেট মো: জালাল উদ্দিনের দুই কন্যা ও পুত্র সহ আইনজীবী সমিতির সিনিয়র, জুনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৬০৯ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- অ্যাড. রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- রায়নগরে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনে সংবাদ সম্মেলন; সুষ্ঠু তদন্ত, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবী
- তদন্তের দাবি বাদীর; ছাতকে হত্যা মামলার আসামি স্বাস্থ্যকর্মী কারাগারে এক মাসের ছুটি মঞ্জুর নিয়ে ছাতক ও সুনামগঞ্জের প্রশাসনে টানাপোড়েন


