- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» সিলেট উইমেন চেম্বারের বিনিয়োগ বৃদ্ধিকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ১২. নভেম্বর. ২০২১ | শুক্রবার
স্টাফ রিপোর্টারঃ
সিলেট বিভাগে বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে সিলেট উইমেন চেম্বারের আয়োজনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিভাগীয় কার্য্যালয় সিলেটের সহযোগিতায় বিনিয়োগ বৃদ্ধিকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর) বিকাল ৩টায় সিলেট উইমেন চেম্বারের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট উইমেন চেম্বারের সভাপতিত্বে স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, সিলেট বিভাগীয় কার্য্যালয়ের পরিচালক জুলিয়া জেসমিন মিলি (উপসচিব)।
বিশেষ অতিথি ছিলেন, মুয়াম্মির হোসেন চৌধুরী পরিচালক সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স। শাহ দিদারুল আলম চৌধুরী নবেল ব্যুরোচিফ, সিলেট বাংলাদেশ প্রতিদিন।
উইমেন চেম্বারের সহ সভাপতি লুবানা ইয়াসমিনের সঞ্চালনায় বিনিযোগ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সংক্রান্ত সার্বিক বিষয়ে প্রেজেনটেশন প্রদান করেন সমীর বিশ্বাস, উপ পরিচালক বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বিভাগীয় কার্য্যালয় সিলেট।
সভায় প্রধান অতিথি বলেন বাংলাদেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে বিনিয়োগের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে ও সকল ক্ষেত্রে নারীর অবস্থান সুনিশ্চিত করণে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করছেন। তাই সিলেটের নারী উদ্যোক্তাদের আরো বেশি কর্ম উদ্যোগী হওয়া সর্বোপরি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে উৎপাদনমুখী শিল্পপ্রতিষঠান গড়ে তোলার আহবান জানান। তিনি বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিশেষ অতিথি দিদারুল আলম চৌধুরী নবেল বলেন, একটা সময় সিলেটে নারী উদ্যোক্তার সংখ্যা ছিল খুবই কম।বর্তমানে সিলেট উইমেন চেম্বারের সহযোগিতায় অনেক নারী উদ্যোক্তা তৈরি হয়েছেন এমনকি সফলভাবে তাদের ব্যবসাও পরিচালনা করছেন। যা সত্যি আশা ব্যাঞ্জক, খুব দ্রতই সিলেটের নারীরা বড় বিনিয়োগে এগিয়ে আসবেন বলে তিনি বিশ্বাস করেন।
মুয়ামমির হোসেন চৌধুরী বলেন, আজকের এই মত বিনিময় সভার উপস্থিতি প্রমান করে সিলেটের নারীরা কত অলপ সময়ে নিজেদের সফলতার গল্প তৈরি করেছেন। এর পিছনে সিলেট উইমেন চেম্বারের বিশাল ভুমিকা রয়েছে বলে তিনি ব্যক্ত করেন।
উইমেন চেম্বারের পরিচালক রাবেয়া আক্তার রিয়া, ওয়াহিদা আখলাক,তাসমিন আক্তার, নাসরিন বেগম, সদস্য নাসিমা বেগ, আম্বিয়া খাতুন, জান্নাতুল ফেরদৌস, রেশমা, শিউলি বেগম, স্বপ্না বেগম, সালসাবিল মাহবুব কান্তা সহ প্রায় অর্ধ শতাধিক নারী উদ্যোক্তা মতবিনিময় অংশগ্রহন করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৩৭৬ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


