শিরোনামঃ-

» সিটি ফাউন্ডেশনের উদ্যোগে মেয়রের হাত দিয়ে শিক্ষার্থীদের চারা গাছ প্রদান

প্রকাশিত: ১৬. মে. ২০২৪ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে সিটি ফাউন্ডেশন সিলেট : আনোয়ারুজ্জামান চৌধুরী

ডেস্ক নিউজঃ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশে সিলেটকে গ্রীন সিলেট তৈরি করতে কাজ করে যাচ্ছি। আমি আশা করি সিলেটকে গ্রীন সিলেট তৈরি করতে সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ শিক্ষার্থীরাও অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি বলেন, ফুলে ফলে সবুজ সমারোহে, সুরভিত হউক মোদের পরিবেশ, এভাবেই গড়ে উঠুক আমাদের প্রাণের বাংলাদেশ।

Manual1 Ad Code

বৃক্ষ নিধনে প্রায় সবাই যখন মেতেছি উল্লাসে ঠিক সেই সময় পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে সিটি ফাউন্ডেশন সিলেট। আমি উক্ত সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং এ ধরণের কার্যক্রমে আমার সহযোগিতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

তিনি বৃহস্পতিবার (১৬ মে) সকালে “একজন শিক্ষার্থী একটি চারা” এই প্রতিপাদ্যে সামনে রেখে সিটি মডেল স্কুলের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন এর উদ্যোগে ও লন্ডনের চ্যারেটি সংস্থা প্রজেক্ট এগেইন্সট প্লাস্টিক ইউকে এর সার্বিক সহযোগীতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রায় ৫০০০ চারা গাছ বিতরণ অংশ হিসেবে সিটি মডেল স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রায় ১৩০০ চারা গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ, ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রিয়াজ আহমেদ, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু, সিটি ফাউন্ডেশনের সভাপতি আব্দুর রাজ্জাক রাজন, সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক সুকেশ রঞ্জন তালুকদার, সহকারী প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা তানভীর আহমেদ প্রমুখ।

Manual3 Ad Code

এছাড়ও সিটি মডেল স্কুলের সহকারী শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031