- সিলেটবাসীকে মহানগর জামায়াতের ঈদুল আযহার শুভেচ্ছা
- সিলেটবাসীকে মাওলানা হাবিবুর রহমানের ঈদুল আযহার শুভেচ্ছা
- জিলহজ মাসের ফজিলত ও করণীয়; কুরআন ও সুন্নাহর আলোকপাত
- ৩২ নম্বর ওয়ার্ডের নাথপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়
- সিলেটে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু ফাহিমার পরিবারের পাশে জামায়াত
- দেশে নারী-শিশু নির্যাতন বৃদ্ধি ও সিলেটে র্যাব সদস্য খুনের প্রতিবাদে ‘সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’-এর মানববন্ধন
- সুনামগঞ্জ জেলাবাসী সহ সবাইকে মিজান চৌধুরীর ঈদ শুভেচ্ছা
- অভিষেক ও ফ্যামিলি ডে উদযাপনের সিদ্ধান্ত; দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা
- প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের মধ্যে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ
- ঈদুল আজহা উপলক্ষে সিলেট নগরবাসীকে কয়েস লোদীর শুভেচ্ছা
» স্কলার্সহোম মেজরটিলা কলেজে তিন দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন
প্রকাশিত: ১৬. মে. ২০২৪ | বৃহস্পতিবার
কো-কারিকুলার এক্টিভিটিজ বুদ্ধিবৃত্তিক চিন্তার বিকাশ ঘটায়, যুগোপযোগী মানুষ তৈরি করে : অধ্যক্ষ মো. ফয়জুল হক
ডেস্ক নিউজঃ
স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, কো-কারিকুলার এক্টিভিটিজ বুদ্ধিবৃত্তিক চিন্তার বিকাশ ঘটায়, নেতৃত্ব গুণ তৈরি এবং আধুনিক বিশ্বের যুগোপযোগী মানবিক মানুষ তৈরি করে।
তিনি আরো বলেন, মনন চর্চার অপরিহার্য অংশ সহপাঠ্য কার্যক্রম; এতে মেধার পরিপূর্ণ বিকাশ ঘটে এবং সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার পথ মসৃণ হয়।
স্কলার্সহোমের মূল লক্ষ্য তাঁর প্রতিটি সদস্য নিজেকে গড়ার মাধ্যমে দেশ ও বহির্বিশ্বে মার্জিত সংস্কৃতবান ও আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে। আর এ ক্ষেত্রে বিতর্ক, আবৃত্তি, রচনা লিখা ও বক্তব্য প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বৃহস্পতিবার (১৬ মে) সকালে স্কলার্সহোম মেজরটিলা কলেজের তিন দিনব্যাপী বাংলা বিতর্ক, আবৃত্তি ও নির্ধারিত বিষয়ে রচনা লিখা ও বক্তব্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মীর হোসাইন সরকার। বিচারক প্যানেল, ইনস্ট্রাক্টর ও পর্যালোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ, প্রভাষক এমদাদুর রহমান, প্রভাষক সাইফুর রহমান, প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব, প্রভাষক নিয়ামুল ইসলাম, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন ও প্রভাষক নুরুজ্জামান ইমন।
তিনদিনব্যাপী এই আয়োজনে কবিতা আবৃত্তি, নির্ধারিত বিষয়ে বক্তৃতা, রচনা লেখা ও বিতর্ক প্রতিযোগিতায় জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র গ্রুপে প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
এতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কলেজে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে স্কলার্সহোম মেজরটিলা কলেজর অধ্যক্ষ মো. মো. ফয়জুল হক বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং তাঁদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
পরে অধ্যক্ষ বিজয়ী শিক্ষার্থীদের সাথে গ্রুপ ভিত্তিক ফটোসেশন করেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২১০ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


