শিরোনামঃ-

» মজুমদারীতে মোবাইল চোর আটক; পুলিশ ফাঁড়িতে হস্তান্তর

প্রকাশিত: ২৮. এপ্রিল. ২০২১ | বুধবার

Manual3 Ad Code

ক্রাইম রিপোর্টার আব্দুল হাফিজ জামিলঃ

সিয়াম সাধনার মাস রমজান। প্রত্যেকেই যখন ইবাদত বন্দেগীতে ব্যস্ত কিংবা ঘুমে আচ্ছন্ন তখনই একদল চোর ওৎ পেতে থাকে চুরি করতে। প্রতিদিনই একটা না একটা এরকম চুরির ঘটনা ঘটে চলেছে।

নগরীর মজুমদারীতে এরকম এক চোর বুধবার (২৮ এপ্রিল) ইফতারের ঠিক আধা ঘন্টা আগে মোবাইল ও নগদ টাকা চুরি করতে গিয়ে সাধারণ জনতা ও পুলিশের সহযোগীতায় হাতেনাতে আটক হয়। ধৃত আসামীর নাম রানা মিয়া, পিতা- হেকমত মিয়া, ঠিকানা- মজুমদারী কোনাপাড়া।

Manual7 Ad Code

চুরিকৃত মোবাইলের দাম ৩০ হাজার টাকা ও নগদ ১০ হাজার টাকা।

Manual8 Ad Code

পরবর্তীতে গণধোলাই দিয়ে আম্বরখানা পুলিশ ফাঁড়িতে তাকে হস্তান্তর করা হয়। পুলিশ ফাড়ির ইনচার্জ মফিজুর রহমানের সার্বিক সহযোগিতায় এই অপরাধীকে আটক করেন জনতা।

Manual4 Ad Code

এলাকাবাসীর লিখিত অভিযোগে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) তাকে কোর্টে চালান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদি ও সিলেট বাংলা নিউজ’র ক্রাইম রিপোর্টার আব্দুল হাফিজ জামিল।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৮৯৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031