শিরোনামঃ-

» বড়লেখায় সরকারি নির্দেশনা অমান্য করায় ৫ জনকে জরিমানা

প্রকাশিত: ০৫. এপ্রিল. ২০২১ | সোমবার

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি মাহিনুর ইসলামঃ

Manual8 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে বেচাকেনা করা ও মাস্ক না পরার অপরাধে ৫ জনকে জরিমানা করা হয়েছে।

Manual6 Ad Code

সোমবার (৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পৃথক ৫টি মামলায় ৫ জনকে ১ হাজার ৮’শ টাকা জরিমানা করা হয়।

বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা এই জরিমানা করেন।

আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা মেনে বিকাল ৪টার দিকে হাজীগঞ্জ বাজারের বেশিরভাগ দোকান বন্ধ হয়। তবে কিছু দোকানে বেচাকেনা হচ্ছিল।

Manual2 Ad Code

এছাড়া অনেকে মাস্ক না পরে অচথা ঘোরাফেরা করছিলেন। এসময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে বেচাকেনা করা ও মাস্ক না পরার অপরাধে ৫ জনকে জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূসরাত লায়লা নীরা জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪৬৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031