শিরোনামঃ-

» সাবেক ছাত্রলীগ নেতা শাহিন গ্রেপ্তার

প্রকাশিত: ০৬. নভেম্বর. ২০১৯ | বুধবার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual6 Ad Code

সিলেট নগরীর শামীমাবাদ এলাকা থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহিনুর আহমেদ শাহিনকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে শামীমাবাদ এলাকার তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

শাহীন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার তেঘরিয়া বড়বাড়ির মো. আব্দুল হাইর ছেলে। কোতোয়ালি থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) একটি আভিযানিক দল মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে এএসপি নাহিদ হাসান সহ এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।

Manual1 Ad Code

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান- গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১০ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930