- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
- খাদিমনগরে অবৈধ বালু যাতায়াত বন্ধে প্রশাসনের উদ্যোগে রাস্তায় পিলার স্থাপন
- অ্যাড. রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ
- জুলাই সনদ বাস্তবায়ন করলে সরকার খাদে পড়ত না ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক
- রাজু মোল্লা হত্যার প্রতিবাদে সিলেটে কৃষকদলের প্রতিবাদ মিছিল
» ট্রাস্কফোর্সের অভিযানে পাথরখেকোদের হামলা; বিজিবি সহ আহত ২৩, আটক ১
প্রকাশিত: ০৮. জানুয়ারি. ২০১৯ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে অন্তত ২৩ জন ট্রাস্কফোর্স অভিযানকারী আহত হয়েছেন।
অভিযান চালানোর সময় অবৈধভাবে পাথর উত্তোলনকারীরা ট্রাস্কফোর্সের উপর হামলা করে। এতে দুজন গুরুতর আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে ১ জনকে আটক করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, সোমবার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে কোম্পানীগঞ্জের লিলাই বাজার এলাকায় বোমা মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানের শেষ পর্যায়ে বিকাল ৩টায় পাথরখেকোদের সংঘবদ্ধ একটি চক্র ট্রাস্কফোর্সের ওপর হামলা চালায়। তখন পাথরখেকো চক্র পাথর ছুড়তে থাকে। এসময় প্রাণ রক্ষার্থে বিজিবির সদস্যরা ২৩ রাউন্ড গুলি ও পুলিশ সদস্যরা ৩৮ রাউন্ড রাবার বুলেট ছুড়ে।
পাথরখেকোদের হামলায় বিজিবি গোয়েন্দা বিভাগের নায়েক আব্দুর রহিম, সৈনিক হাসান মিয়া, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এসআই আমিনুল হক, সিপাহী রুহুল আমিন, ভূমি অফিসের চেইন ম্যান হেমায়েত হোসেন, ট্রাস্কফোর্স অভিযানে বোমা মেশিন ধবংস ও
ভাংচুরের কাজে নিয়োজিত লেবার মোবারক, মিজান, আলী হোসেন, আলমগীর, ইব্রাহিম, শাহিন সহ আরও ১০-১২ জন আহত হন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানার উপরও পাথর নিক্ষেপ করা হয়। তবে- তিনি তেমনভাবে আহত হননি।
এসময় ঘটনাস্থল থেকে কালাইরাগ গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে পাথর শ্রমিক সোহেল মিয়া (২১) কে আটক করে উপজেলা প্রশাসন। আটকের পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সূত্র জানায়, ট্রাস্কফোর্সের ওপর হামলায় স্থানীয় কলাবাড়ী গ্রামের বিল্লালের নেতৃত্বে শাহাব উদ্দিন, আলিম উদ্দিন, তাজুল ইসলাম ওরফে পরিবেশ মোল্লা, কালাইরাগ গ্রামের আজিজ, রইছ উদ্দিন, লালু মিয়া সহ নাম না জানা অনেকেই জড়িত ছিল।
উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, ‘যারা অবৈধভাবে পাথর উত্তোলনে জড়িত, তারাই হামলা করেছে। আমরা হামলাকারীদের বিস্তারিত পরিচয় সংগ্রহ করছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন- হামলাকারী পাথরখেকোদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। হামলার সাথে জড়িত কাউকেই কোনভাবে ছাড় দেয়া হবে না।
উল্লেখ্য, গত রবিবার কোম্পানীগঞ্জের ধলাই নদী, ভোলাগঞ্জ গুচ্ছ গ্রাম, কালাইরাগ লাল পাথর ও কালাইরাগ নয়াবাজার এলাকায় অবৈধভাবে বোমা মেশিন নামক দানবযন্ত্র দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে ট্রাস্কফোর্স অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার ১৫টি বোমা মেশিন, ৩টি লিস্টার মেশিন ও প্রায় ৫’শ ফুট প্লাস্টিক পাইপ ভাংচুর করে জ্বালিয়ে দেওয়া হয়।
এর ক্ষোভে পাথরখেকোরা প্রতিহিংসা পরায়ন হয়ে আজ ফের উপজেলা প্রশাসনের ট্রাস্কফোর্সের অভিযান চলাকালে পাথরখেকোরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।
এই সংবাদটি পড়া হয়েছে ৬২৩ বার
সর্বশেষ খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
- ওসমানী হাসপাতালে ফটো সাংবাদিক রেজা রুবেল’র উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে (বিপিজেএ) সিলেট
- ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা : এমজাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ


