- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
- খাদিমনগরে অবৈধ বালু যাতায়াত বন্ধে প্রশাসনের উদ্যোগে রাস্তায় পিলার স্থাপন
- অ্যাড. রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ
- জুলাই সনদ বাস্তবায়ন করলে সরকার খাদে পড়ত না ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক
- রাজু মোল্লা হত্যার প্রতিবাদে সিলেটে কৃষকদলের প্রতিবাদ মিছিল
» কেউ জঙ্গি হয়ে জন্মায় না, জঙ্গি সৃষ্টি করা হয় : হাফিজ মাওলানা মোঃ আইনুল হুদা
প্রকাশিত: ১০. মার্চ. ২০১৮ | শনিবার
স্টাফ রিপোর্টারঃ আহলুস সুন্নাহ মিডিয়ার প্রধান পরিচালক হাফিজ মাওলানা মোঃ আইনুল হুদা বলেছেন- এখন বাংলাদেশের মানুষের প্রধান দুশ্চিন্তার কারণ হচ্ছে জঙ্গিবাদ।
আলেমদের পোষাক পরে হিংস্রতা ও সন্ত্রাসী তৎপরতায় যারা জড়িয়ে আছে, তাদের ব্যাপারে সকলকে সৌচ্ছার হতে হবে। ওলি আউলিয়া ও হাদিস কোরআনের আদর্শে বিশ্বাসীরা কখনো ধবংসাত্মক কার্যকলাপে লিপ্ত হতে পারে না।
তিনি বলেন- কেউ জঙ্গি হয়ে জন্মায় না, জঙ্গি সৃষ্টি করা হয়। যারা জঙ্গিবাদ সৃষ্টি করে মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, ইসলামে জঙ্গিবাদের যে কলঙ্ক স্থাপন করা হয়েছে তা কোন সময়ই ইসলামের নীতি হতে পারে না।
ইসলাম শান্তির ধর্ম। নবী করিম মোস্তফা (সাঃ) আদর্শ অনুসারীরা কখনও বিপথগামী হতে পারে না। তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যা মানে গোটা মানবজাতিকে হত্যা। এসব পরিহার করতে হবে। তিনি বলেন, আমাদের মাদ্রাসাগুলোতে কোরআন পড়া হয়। কিন্তু গবেষণা হয় না। যে কারনে মানুষের মাঝে অজ্ঞতা রয়ে গেছে।
কুরআনের প্রধান বানী হচ্ছে ইকরা। অর্থাৎ পড়, তোমার প্রভুর নামে। কিন্তু মুসলমানরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
বৃহস্পতিবার (৮ মার্চ) রাত ৮টায় নগরীর জেলা পরিষদ মিলনায়তনে আহলুস সুন্নাহ মিডিয়া আয়োজিত জঙ্গিবাদ দমনে ইসলাম শীর্ষক মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন।
মাওলানা মুজাক্কির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা ইমদাদুল হক, কবি কালাম আজাদ।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- গাজী সুরুকী, আবুল খায়ের, মাওলানা কামরুল হাসান নেছারী, হাফিজ রুহেল আহমদ মাসুম, হাফিজ ক্বারী শাহীন আহমদ, হাফিজ আলম খান প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ৭২২ বার
সর্বশেষ খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- গ্রেনেড হামলার দায় খালেদা জিয়া কোনভাবেই এড়াতে পারেন না : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- বাগদাদে জুমার নামাজের সময় মসজিদে হামলা; নিহত ১০, আহত অর্ধশতাধিক
- জাস্টিস তাকী উসমানির গাড়ীতে পরিকল্পিত হামলা
- কেউ জঙ্গি হয়ে জন্মায় না, জঙ্গি সৃষ্টি করা হয় : হাফিজ মাওলানা মোঃ আইনুল হুদা
- আফগানিস্তানে পৃথক সেনা অভিযানে ২৮ জঙ্গি নিহত ও ৯জন আহত


