শিরোনামঃ-

» আফগানিস্তানে পৃথক সেনা অভিযানে ২৮ জঙ্গি নিহত ও ৯জন আহত

প্রকাশিত: ২৬. ফেব্রুয়ারি. ২০১৮ | সোমবার


Manual6 Ad Code
সিলেট বাংলা নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে পৃথক সেনা অভিযানে রবিবার (২৫ ফেব্রুয়ারি) অন্তত ২৮ জঙ্গি নিহত ও অপর নয়জন আহত হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়- উত্তরাঞ্চলীয় ফারইয়াব প্রদেশের পাশতুন কোট জেলায় এক সেনা অভিযানে ১৬ জঙ্গি নিহত ও অপর ছয় জন আহত হয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
আফগান বিমান বাহিনী দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের গরমশির জেলায় তালেবান জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এতে ছয় জঙ্গি নিহত হয়েছে এবং ঘাঁটিটি ধ্বংস হয়ে গেছে।
পূর্বাঞ্চলীয় লাগমান প্রদেশে একটি অভিযানে তিন জঙ্গি নিহত ও অপর তিনজন আহত হয়েছে। এদিকে বালখ প্রদেশের চেমতাল জেলায় এক বিমান হামলায় তিন জঙ্গি নিহত হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৯ বার

Share Button

Callender

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031