- ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
- আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল
- বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
» দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
প্রকাশিত: ০৯. জুন. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করার দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সিলেট জেলা শাখার উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ ও সমাবেশ অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকাল সাড়ে ৪টায শাহপরান গেইটে লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও সিপিবি জেলা নেতা মনীষা ওয়াহিদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক এডভোকেট মহীতোষ দেব মলয়, সিপিবি সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ নেতা নাজিকুল ইসলাম রানা প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বাণিজ্যচুক্তি অসম, অন্যায্য ও অধীনতামূলক।
এই চুক্তি বাংলাদেশকে শুধু অর্থনৈতিকভাবেই ক্ষতিগ্রস্ত করবে না, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকেও হুমকির মুখে ঠেলে দেবে।
চুক্তির শর্তানুযায়ী, মার্কিন বাণিজ্য স্বার্থের পরিপন্থী কোন দেশ-অর্থাৎ চীন, রাশিয়া এর সাথে বাংলাদেশ কোন বাণিজ্যচুক্তি করতে পারবে না।
ইতোমধ্যে রাশিয়া থেকে জ্বালানি কিনতে মার্কিন ‘ছাড়পত্র’ চাইতে হচ্ছে। একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের জন্য এটি অপমানজনক। সামরিক সরঞ্জাম ক্রয়েও নির্ভরশীলতা চাপিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ বর্তমানে ৮০% প্রতিরক্ষা সরঞ্জাম চীন থেকে আনে। এই চুক্তি বাংলাদেশকে একটি নির্দিষ্ট ভূ-রাজনৈতিক শিবিরে ঠেলে দিচ্ছে।
এতে বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা বিপন্ন হচ্ছে।
বক্তারা দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ২৮৬ বার
সর্বশেষ খবর
- ব্যাটারিচালিত যানবাহনের সমন্বিত শ্রমিকবান্ধব নীতিমালার দাবিতে সিলেটে মিছিল-সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি বেগম
- আসক’র সিলেট জেলা কমিটি গঠন সভাপতি রাজু, সম্পাদক আশরাফুল
- বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট মুখ্য অঞ্চলের ২০২৬-২০২৭ অর্থ বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও করণীয় বিষয়ক পর্যালোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর