- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
- ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি : জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন
- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
» এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
প্রকাশিত: ২৪. অক্টোবর. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদন ও তাঁর বাল্যলীলার স্মরণে আগামী ২৬ অক্টোবর থেকে সিলেটে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সিলেট মন্দিরে ২৪ নভেম্বর পর্যন্ত এ উৎসব চলবে।
প্রতিদিন সন্ধ্যায় গৌর আরতির পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশে প্রদীপ নিবেদনের আয়োজন করা হবে। উৎসবকে কেন্দ্র করে মন্দিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বৈষ্ণবীয় ঐতিহ্যে কার্তিক মাস দামোদর মাস হিসেবে পরিচিত।
এ মাসে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশে ঘিয়ের প্রদীপ নিবেদন করেন, দামোদর অষ্টকম কীর্তন করেন এবং তাঁর অপ্রাকৃত লীলা স্মরণ করেন। বৈষ্ণবদের কাছে এ মাস ভক্তি, প্রার্থনা ও সাধনার বিশেষ সময় হিসেবে বিবেচিত।
অমল পুরাণ শ্রীমদ্ভাগবতে বর্ণিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার সঙ্গে দামোদর নামের সম্পর্ক রয়েছে। একদিন বালক কৃষ্ণ দুধের পাত্র ভেঙে পালিয়ে গেলে মা যশোদা তাঁকে ধরতে ছোটেন।
পরে স্নেহের বন্ধনে তিনি কৃষ্ণকে কোমরে দড়ি দিয়ে বেঁধেছিলেন।
‘দাম’ অর্থ দড়ি এবং ‘উদর’ অর্থ পেট। কোমরে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল বলে শ্রীকৃষ্ণের নাম হয় দামোদর। বৈষ্ণবীয় ব্যাখ্যায় এ লীলা ভগবানের প্রতি ভক্তের অকৃত্রিম ভালোবাসা ও বাৎসল্য প্রেমের মহিমা প্রকাশ করে।
ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বলেন, “দামোদর মাস ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি নিবেদনের এক বিশেষ সুযোগ।
এ মাসে প্রদীপ নিবেদন, হরিনাম সংকীর্তন এবং ভগবানের লীলা শ্রবণ ও স্মরণের মাধ্যমে ভক্তরা তাঁদের কৃষ্ণভাবনাকে আরও গভীর করতে পারেন।
ভক্তিপূর্ণ চিত্তে ভগবানের উদ্দেশে প্রদীপ নিবেদন করা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং তাঁর প্রতি ভালোবাসা ও আত্মনিবেদনের প্রকাশ।”
তিনি আরও বলেন, দামোদর মাসের মাহাত্ম্য মানুষের মধ্যে ভক্তি ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ মাসে ভগবানের নাম শ্রবণ, কীর্তন ও স্মরণের পাশাপাশি ভক্তদের সঙ্গ এবং পারমার্থিক জীবনচর্চায় যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।
ইসকন সিলেট মন্দিরের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস বলেন, “দামোদর দীপদান উৎসবের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জাগ্রত করা এবং বৈষ্ণবীয় সংস্কৃতির শিক্ষা সবার কাছে পৌঁছে দেওয়া।
আমরা চাই, ভক্তদের পাশাপাশি নতুন প্রজন্মও এ উৎসবের তাৎপর্য জানুক। সবাই মন্দিরে এসে প্রদীপ নিবেদন, কীর্তন ও প্রার্থনায় অংশ নেওয়ার মাধ্যমে ভক্তিময় পরিবেশের সঙ্গে যুক্ত হতে পারবেন।”
ইসকন সিলেট সূত্রে জানা গেছে, উৎসব সুষ্ঠুভাবে আয়োজনের জন্য মন্দিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় গৌর আরতির পর প্রদীপ নিবেদন করা হবে।
এ সময় ভক্তরা দামোদর অষ্টকম কীর্তন,পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ ও প্রার্থনায় অংশ নিতে পারবেন। আগ্রহী দর্শনার্থীদেরও এ আয়োজনে অংশ নেওয়ার সুযোগ থাকবে।
বৈদিক শাস্ত্র অনুযায়ী, ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশে প্রদীপ নিবেদন করলে ভক্তের হৃদয়ে কৃষ্ণভক্তি জাগ্রত হয়।
দামোদর মাসে ঘরে বসেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট বা বিগ্রহের সামনে প্রদীপ নিবেদন, হরিনাম সংকীর্তন ও তাঁর লীলা স্মরণের মাধ্যমে এ ব্রত পালন করা যায়।
আগামী ২৪ নভেম্বর সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব।
এই সংবাদটি পড়া হয়েছে ৪৬১ বার
সর্বশেষ খবর
- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সর্বদা পরিবহন শ্রমিকদের পাশে আছে সরকার : সিসিক প্রশাসক
- জনগণের ভালোবাসা নিয়ে শেওলা ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান খন্দকার অলিউর রহমান নাসির
- সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন
- সিলেটে দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতি
- আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা


