শিরোনামঃ-

» সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত: ২৫. অক্টোবর. ২০২৬ | রবিবার

Manual3 Ad Code

আহবায়ক রেখাবুল আলম সায়েম, সদস্য সচিব মো. লুৎফুর রহমান

নিউজ ডেস্কঃ

Manual4 Ad Code

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

Manual4 Ad Code

সভায় সর্বসম্মতিক্রমে রেখাবুল আলম সায়েম কে আহবায়ক এবং প্রভাষক মো. লুৎফুর রহমানকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায় কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রভাষক মো. জহিরুল ইসলাম, মো. জাকির হোসেন, প্রভাষক মো. জামাল হোসেন। ২০০৬ সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল।

২০০৬ খ্রিস্টাব্দ থেকে ২০১১ খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডের পাশাপাশি ৩য় শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত সিলেট বিভাগের শিক্ষার্থীদের মেধার বিকাশ ও উৎসাহ প্রদানের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা কেন্দ্র করে ৫ বার মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন কার্যক্রম স্থগিত থাকলেও নতুন উদ্যোগে আবার সাংগঠনিক কার্যক্রম শুরু করল সাবাস সিলেট সোসাইটি।

Manual7 Ad Code

এই আহ্বায়ক কমিটি খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির গঠন করবে।

Manual7 Ad Code

সদস্য হতে ইচ্ছুক স্বেচ্ছাসেবীদেরকে আহ্বায়ক এবং সদস্য সচিবের সাথে যোগাযোগ করে প্রাথমিক সদস্য হওয়ার জন্য আহ্বান করা হলো।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031