শিরোনামঃ-

» বাগদাদে জুমার নামাজের সময় মসজিদে হামলা; নিহত ১০, আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ২২. জুন. ২০১৯ | শনিবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদের একটি মসজিদে জুমার নামাজের সময় চালানো সন্ত্রাসী হামলায় ১০ মুসল্লি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ৫০ জন।

স্থানীয় নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

Manual5 Ad Code

খবরে বলা হয়, শুক্রবার (২১ জুন) স্থানীয় সময় দুপুরে রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে অবস্থিত এক শিয়া মসজিদে হামলাটি চালানো হয়। গত কয়েক মাসের মধ্যে এটাই শহরটিতে হওয়া সবচেয়ে বড় ধরনের নাশকতা। তবে এখন পর্যন্ত কেউ বা কোন সংগঠন মর্মান্তিক এ হামলার দায় স্বীকার করেনি।

বাগদাদের পুলিশ ক্যাপ্টেন আহমেদ খালাফ বলেন, বাগদাদের পূর্বাঞ্চলীয় আল বালাদিয়াত এলাকার অবস্থিত শিয়া মতালম্বীদের একটি মসজিদে এ হামলা চালানো হয়। অজ্ঞাত হামলাকারী নিজের শরীরে করে বিস্ফোরক বেল্ট নিয়ে মসজিদটিতে প্রবেশ করেন। পরে নামাজ চলাকালে আত্মঘাতী হামলা চালায় ওই ব্যক্তি।

Manual4 Ad Code

তিনি বলেন, মসজিদের ভেতর থেকে ১০ মুসল্লির লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত ৫০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

Manual7 Ad Code

গত মাসে বাগদাদের উত্তরের দিকে অবস্থিত একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত আটজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়। এ ছাড়া গত বছরের নভেম্বরে শিয়া অধ্যূষিত বেশ কিছু জেলায় বিস্ফোরণে ছয় জন নিহত হন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২৪৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30