- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
- বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে সিলেটে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সমাবেশ
- সিলেটে বিএনপির মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি সফলের আহ্বান মন্ত্রী আরিফুল হকের
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
» লন্ডনে কমিউনিটি লিডারশিপ এওয়ার্ড পেলেন- সিলেটের শোভা মতিন
প্রকাশিত: ২৭. ডিসেম্বর. ২০১৭ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ লন্ডনে বাংলাদেশের জন্য এক অনন্য সম্মান বয়ে নিয়ে আসলেন সিলেটের কৃতি সন্তান গরীর দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু কামরুন্নেছা মতিন শোভা।
যার আদর্শ স্বপ্ন এবং মহানুভবতা বঞ্চিত অসহায় মানুষের মনে আশার আলো জাগিয়েছে। যে রমনীর মাঝে আমরা খুঁজে পাই মাদার তেরেসার প্রতিচ্ছবি। যিনি আজীবন দেশের ভাগ্যহত অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী স্বপ্ন বাংলাদেশ ও যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংস্থা গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশনের চেয়ারপার্সন শোভা মতিন মানবতার কল্যাণে অবদানের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি লন্ডনে সোয়াস ইউনির্ভাসিটির কমিউনিটি লিডারশিপ এওয়ার্ড পেয়েছেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে তিনি এই এওয়ার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে লর্ড নাজির আহমদ, লর্ড কুরবান, বারকিং ও ডেগেনহাম কাউন্সিলের মেয়র আব্দুল গফুর আজিজ সহ বিভিন্ন বাবার লিডার, ডেপুটি লিডার, কাউন্সিলর, সৌদি দূতাবাসের কূটনীতিক সহ ৬ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।
কমিউনিটি লিডারশিপ ফাউন্ডেশনের উদ্যোগে এবং কানেকটিং কমিউনিটিজ ও সোয়াস লন্ডন ইউনিভার্সিটির সহযোগিতায় এবারের ১৩ তম আসরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পাশাপাশি ছিলো গালা ডিনার।
বিভিন্ন বিভাগে সমাজের ৩৫ জন বিশিষ্ট ব্যক্তির হাতে পুরস্কার তোলে দেন অতিথিবৃন্দ। ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিষ্টার আবিদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কানেকটিং কমিউনিটিজ এর চেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরী।
উদ্বোধনী বক্তব্য রাখেন- পরিচালক নাসিম হোসেইন ।
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশের প্রবাসী ভাই বোনেরা শোভা মতিনের আহ্বানে সাড়া দিয়ে মানুষের কল্যাণে কাজ করার আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছেন।
তাদের এই মহতি প্রচেষ্টায় গোল্ডেন ড্রীম ওমেন অর্গানাইজেশন যুক্তরাজ্যে মানবতাবাদী একটি সংগঠনের মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে। এই সংস্থাটি হয়ে উঠেছে অবহেলিত বঞ্চিত মানুষের এক আশ্রয়স্থল। লন্ডনে প্রথম বারের মতো একটি নারী সংগঠনের নেতৃত্বে বাঙালির শোভা মতিনের অনবদ্য অবদান প্রশংসিত হয়েছে।
সেজন্য তাকে ভূষিত করা হয়েছে বিরল সম্মানে। তিনি মানুষকে বোঝাতে সক্ষম হয়েছেন যে- আমাদের সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা হতাশাগ্রস্থ মানুষের জীবনে জ্বালাতে পারে আশার আলো।
শোভা মতিন ইতোমধ্যে দেশে বিদেশে সামাজিক কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ একাধিক সম্মাননা ও পদক লাভ করেছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৭২২ বার
সর্বশেষ খবর
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর