- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
- খাদিমনগরে অবৈধ বালু যাতায়াত বন্ধে প্রশাসনের উদ্যোগে রাস্তায় পিলার স্থাপন
- অ্যাড. রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ
- জুলাই সনদ বাস্তবায়ন করলে সরকার খাদে পড়ত না ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক
- রাজু মোল্লা হত্যার প্রতিবাদে সিলেটে কৃষকদলের প্রতিবাদ মিছিল
» ইউনিভার্স্যাল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ পালন
প্রকাশিত: ২০. ডিসেম্বর. ২০১৭ | বুধবার
স্টাফ রিপোর্টারঃ সাবেক রাষ্ট্রদুত ও মেজর জেনারেল (অব) মোহাম্মদ আস্হাব উদ্দিন বলেছেন- সুশিক্ষা ছাড়া বাঙালি জাতির উন্নয়ন-অগ্রগতি সম্ভব নয়।
মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়তে হলে সবার আগে সুশিক্ষার প্রসার ঘটাতে হবে। শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করলেই সুশিক্ষার প্রসার সম্ভব।
দেশকে মন-প্রাণ দিয়ে ভালবেসে দেশকে অনন্য উচ্চতায় এগিয়ে নিতে হবে সবার আগে। সম্মানিত শিক্ষকদের বক্তব্য প্রতিটি শিক্ষার্থীকেই মনোযোগ সহকারে শ্রবন করতে হবে।
তিনি বলেন- সকলকেই অধ্যয়নে পারদর্শী হয়ে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে ওঠা দরকার। সময়ের সঠিক ব্যবহার না করলে জীবন সফল ও স্বার্থক হবে না। সেজন্য সকল শিক্ষার্থী সময়কে কাজে লাগিয়ে নিজেকে সমৃদ্ধ ও উন্নত করে দেশের মানুষের সেবায় নিয়োজিত হওয়া প্রয়োজন।
তিনি (১৯ ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেট শহরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্স্যাল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন- পড়াশোনা করে মানুষের মতো মানুষ না হলে জীবনটা ব্যর্থ হবে। জীবনকে সাজানো-গোছানো সম্ভব হবে না। জীবনের আনন্দ অনুভুতি চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাই অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে বুকে সাহস নিয়ে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ইউনিভার্স্যাল কলেজের অধ্যক্ষ ও বরেণ্য শিক্ষাবিদ মুহাম্মদ কুদরতে এলাহী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল ও দৈনিক সমকাল এর সিনিয়র সাংবাদিক ফয়সল আহমদ বাবলু, শাবিপ্রবির রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক ও ইউনিভার্স্যাল কলেজের পরিচালনা পরিষদের সদস্য মো.শাহাদাত হোসেন চৌধূরী, হাজী আফতাব উদ্দিন আমেনা খাতুন কলেজের অধ্যক্ষ ও ইউনিভার্স্যাল কলেজের পরিচালনা পরিষদের সদস্য মো.শাখাওয়াত হোসেন, ইউনিভার্স্যাল কলেজের পরিচালনা পরিষদের সভাপতি সদর উদ্দিন ও জমসেদ আহমদ উচ্চ বিদ্যালয় বিয়ানীবাজারের সহকারি প্রধান শিক্ষক মো.আব্দুল দাইয়ান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- প্রভাষক দেলোয়ার হোসেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- তৌহিদুল ইসলাম রাজন, ফাতেমা তুজ জোহুরা বৃষ্টি।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রিয়াজুল ইসলাম।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ও সমবেতভাবে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শরু করা হয়।
সবশেষে সকল সম্মানিত অতিথিরা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের পুরুস্কার বিতরণ করেন- শিক্ষার্থীদের মধ্যে।
সমস্ত অনুষ্ঠান সাবলিলভাবে পরিচালনা করেন- কলেজের প্রভাষক মোহাম্মদ ফরহাদ সোলেমান।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৩০ বার
সর্বশেষ খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর