- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
- সাংবাদিক শহিদুল ইসলাম সোহেলের দুটি গণমাধ্যমে নতুন দায়িত্ব
- বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ত্যাগ শিকারে প্রস্তুত রয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ; এমপির বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
» অতি উচ্চহারের হোল্ডিং ট্যাক্স বিষয়ে সিলেটের নাগরিকবৃন্দের মতবিনিময় সভা আগামীকাল
প্রকাশিত: ২১. মে. ২০২৪ | মঙ্গলবার
ডেস্ক নিউজঃ
সিলেট সিটি করপোরেশন কর্তৃক একতরফাভাবে অতি উচ্চহারে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে চলমান নাগরিক আন্দোলনের ধারাবাহিক করণীয় নির্ণয়ে সিলেটের নাগরিকবৃন্দ অভিমত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করবেন আগামীকাল।
সিলেটের নাগরিকবৃন্দ এর সদস্য সচিব প্রণব জ্যোতি পাল জানান, আগামীকাল বুধবার (২২ মে) বিকেল সাড়ে ৪টায় সিলেটের ঐতিহাসিক সারদা হলে এই মতবিনিময় সভা অনুষ্টিত হবে।
সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপত্বিত করবেন সিলেটের নাগরিকবৃন্দ এর আহবায়ক সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।
প্রণব জ্যোতি পাল জানান, সিটি কর্পোরেশন কর্তৃক সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া অগ্রহণযোগ্য কর নিরুপনের ব্যাপারে করণীয় নির্ধারণের লক্ষ্যে ৬ মে সোমবার রাতে জিন্দাবাজার নজরুল একাডেমীতে অনুষ্ঠিত একটি সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ৯ মে বৃহষ্পতিবার শহীদ মিনারে সিলেটের নাগরিক বৃন্দের উদ্যোগে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন রচিত হয়।
যেখানে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণের মধ্যে ঘোষিত পরবর্তী কর্মসূচী অনুসারে ১৩ মে সোমবার অপরাহ্ন ২টায় কোর্ট পয়েন্টে জমায়েত হয়ে মিছিল সহযোগে মেয়র বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে। হযরত শাহজালাল (রহ.) মাজার শরীফের মতওয়াল্লী স্মারকলিপিতে স্বাক্ষরক্রমে জমায়েত, মিছিল ও হস্তান্তর কার্যক্রমে অংশ নেন। সিলেটের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান সিলেট জেলা আইনজীবী সমিতি, সিলেট জেলা কর আইনজীবী সমিতি, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন বিএমএ, সিলেট প্রেসক্লাব, সম্মিলিত নাট্য পরিষদ, জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও গণজাগরণ মঞ্চ প্রভৃতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের অনেকে সহ বীর মুক্তিযোদ্ধা, পরিবেশ সংগঠক, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ স্মারকলিপিটি স্বাক্ষরিত করেন।
নগরবাসীর সংগঠিত প্রতিবাদ-প্রত্যাখ্যানের পরও সিটি কর্পোরেশন তাঁদের চাপিয়ে দেওয়া অতি উচ্চহারের হোল্ডিং ট্যাক্সের সিদ্ধান্ত রহিত করা থেকে বিরত রয়েছেন। সিটি কর্পোরেশন কর্তৃক জনমতকে চরমভাবে উপেক্ষা করায় করদাতা ও ভোটার সমাজ উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং চরম অনিশ্চয়তার মুখোমুখি হয়েছেন। তাই নাগরিক আন্দোলনের ধারাবাহিক করণীয় নির্ণয়ে সিলেটের নাগরিকবৃন্দ আগামীকাল মতবিনিময় সভা করবেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্যে সিলেট সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন সিলেটের নাগরিকবৃন্দ এর আহবায়ক সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭৬ বার
সর্বশেষ খবর
- ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিসিক অত্যন্ত সতর্ক : সিসিক প্রশাসক
- সিসিককে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে : সিসিক প্রশাসক
- উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- সিলেট সোসাইটির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- মার্কিন চুক্তি বাতিলের দাবিতে ৩০ অক্টোবর ঢাকায় কেন্দ্রীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মশাল মিছিল
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে সিলেট এনডিএফের সমাবেশ
- কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি
- সিসিক পরিচ্ছনতা কর্মী হৃদয় হত্যার প্রতিবাদে নগরিতে সমাবেশ
- আগামীকাল বাদ জুমা সিলেট মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল


